পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

অ্যাপল আনলো সবচেয়ে পাতলা আইপ্যাড

Posted on October 17, 2014 | in তথ্যপ্রযুক্তি | by

Apple CEO Tim Cook holds an iPad after a presentation at Apple headquarters in Cupertinoঢাকা: নতুন আইফোনের ঝড় যখন বিশ্বব্যাপী অ্যাপলপ্রেমীদের হৃদয় তোলপাড় করছে ঠিক সেই মুহূর্তে আবারো এক ঝড় আনলো অ্যাপল। মাত্র ৬.১ পুরুত্বের আইপ্যাডই এ ঝড়ের উৎস। বৃহস্পতিবার চমক লাগানো এ আইপ্যাড বাজারে আনার ঘোষণা দেয় অ্যাপর। নতুন এ ট্যাবলেটের নাম আইপ্যাড এয়ার২। পুরুত্ব মাত্র ৬.১ মিলিমিটার। এর আগে ৪.৭ ইঞ্চি ও ৫.৫ ইঞ্চি মাপের ৬.৯ ও ৭.১ মিলিমিটার পুরুত্বের আইফোন বাজারে এনেছে অ্যাপল। এটাই অ্যাপলের সবচেয়ে পাতলা সংস্করণ, একইসঙ্গে প্রতিষ্ঠানটির দাবি এটা বাজারের সবচেয়ে পাতলা ট্যাবলেট। এতে যুক্ত করা হয়েছে টাচ আইডি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, স্ক্রিনের ওপর অ্যান্টি-রিফ্লেকটিভ কোটিং, এ৮এক্স প্রসেসর। পেছনের ক্যামেরা আট মেগাপিক্সেল, যাতে স্লো মোশন ভিডিও করা যাবে। আগামী সপ্তাহ থেকেই নতুন আইপ্যাডটি বিক্রি শুরু হবে।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud