April 18, 2026
ফারজানা রিংকী: ক্যাফেইন জিনিসটির সাথে আমরা সবাই নিশ্চয়ই পরিচিত। ক্যাফেইন একটি উপাদান যা মূলত চা এবং কফিতে থাকে। ক্যাফেইন আমাদের শরীরের ক্লান্তভাব দূর করে এবং কিছু সময়ের জন্য কাজ করার ক্ষমতাকে বাড়িয়ে তোলে। কিন্তু আপনি জানেন কি, এই ক্যাফেইন নানাভাবে আমাদের শরীরের ক্ষতি করছে? আসুন জেনে নিই।
ঘুমের ক্ষতি করছে :
যাদের রাতে চা বা কফি খাওয়ার অভ্যাস আছে তারা খেয়াল করে দেখবেন এই ক্যাফেইনযুক্ত পানীয়টি খাওয়ার কারণে আপনার ঘুম কমে আসছে। তার কারণ হল, ক্যাফেইন এডেনোসিন নামক এক ধরনের মস্তিষ্কের উপাদানকে প্রভাবিত করে। ডেট্রো্য়েটে অবস্থিত হেনরি ফোর্ড হাসপাতালের স্লিপ ডিজঅর্ডার এন্ড রিসার্চ সেন্টারের একজন বিশেষজ্ঞ টিমোথি রোহার্স বলেন, ‘স্বাভাবিক ঘুম না হলে মস্তিষ্কে এই এডেনোসিনের মাত্রা বেড়ে যায়।’ আর এ কারণে একজন মানুষ মুহূর্তেই অসুস্থ হয়ে পড়ে।
কাজের ক্ষতি করছে :
সাধারণত সকলেই জানেন যে ক্যাফেইন মানুষকে কাজ করার ক্ষমতা বাড়িয়ে দেয় শরীরে এনার্জি প্রদান করে। কিন্তু প্রকৃতপক্ষে তাৎক্ষণিকভাবে ক্যাফেইন হয়ত আপনার শরীরে চনমনে ভাব যোগাচ্ছে, কিন্তু তার পরেই এটি আপনাকে আরও বেশি ক্লান্ত করে ফেলে। ফলে সার্বিকভাবে আপনার কাজেরই ক্ষতি করছে।
পারকিনসন রোগ :
এটি স্নায়ুতন্ত্রের ক্রমবর্ধমান রোগবিশেষ, যার লক্ষণ হল পেশীসমূহের কাঠিন্য এবং দৈহিক কম্পন হওয়া। শরীরে বহু বছর যাবত অতিরিক্ত ক্যাফেইনের প্রবেশের কারণে অনেকেই এই রোগে আক্রান্ত হয়ে থাকেন যা জীবনের জন্য ঝুঁকিপূর্ণও বটে।
মাথাব্যথা :
ক্যাফেইনের নেশায় মাথাব্যথা হয়ে থাকে। কেননা স্বাভাবিকভাবে আমাদের মস্তিষ্কের রক্তনালীগুলো প্রশস্ত থাকে কিন্তু ক্যাফেইনের আসক্তি এই নালীগুলো সংকুচিত করে তোলে। ফলে মাথাব্যথার সমস্যা তৈরি হয়।
গর্ভের ক্ষতি :
গর্ভবতী নারীর জন্যও এই ক্যাফেইন মারাত্মক ক্ষতিকর। কেননা ক্যাফেইন গর্ভবতী নারীর ঘুম নষ্ট করে এবং সার্বিকভাবে তাকে ক্লান্ত করে তোলে। এর ফলে গর্ভের সন্তানের যেকোনো ধরনের ক্ষতির সম্ভাবনা থাকে।
হৃৎস্পন্দন :
গবেষণায় দেখা গেছে ক্যাফেইন হৃৎস্পন্দনকে স্বাভাবিক রাখে না। ফলে হার্টের সমস্যা দেখা দেয়। এর ফলে কার্ডিয়াক অ্যারিথমিয়ারও সমস্যা দেখা দিতে পারে।
ওজন কমায় :
ক্যাফেইন ওজন কমিয়ে ফেলে কেননা এটি শরীরের মেটাবলিকের হারের তারতম্য ঘটায়। কিন্তু তাই বলে এই ওজন কমানো ইতিবাচক কিছু না কারণ এর ফলে শরীর অনেক বেশি দুর্বল হয়ে যায় এবং ক্লান্তি কাজ করে।
তথ্যসূত্র : about.com