পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

‘ঈদ-পূজা যায়, বিএনপির আন্দোলন আর আসে না’

Posted on October 16, 2014 | in রাজনীতি | by

Hossain-Muhammad-Ershad-ঢাকা: জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ বিএনপির আন্দোলনের সমালোচনা করে বলেছেন, “বিএনপি আন্দোলনের ডাক দেয়। দেওয়ানি মামলার তারিখের মতো ডেট দেয়। ঈদ যায়, পূজা যায়, কিন্তু বিএনপির আন্দোলন আর আসে না। আন্দোলনের নাম নিশানা কোথাও দেখি না। কিন্তু জাতীয় পার্টি রাস্তায়, সংসদে সর্বত্র আছে।” বৃহস্পতিবার দুপুরে বনানীতে নিজ কার্যালয়ে জাতীয় তাঁতী পার্টির মতবিনিময় ও পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এরশাদ এ কথা বলেন। সভায় জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দীন আহমেদ বাবলু উপস্থিত ছিলেন। ছাত্রদলের কমিটি গঠনের পর বিক্ষোভ-ককটেল বিস্ফোরণ প্রসঙ্গে এরশাদ বলেন, “আমরা অনেক কমিটি করেছি কিন্তু কোনো সংঘর্ষ হয়নি। আমরা সন্ত্রাসের রাজনীতি করি না, জঙ্গিবাদকে প্রশ্রয় দিই না।” সম্প্রতি রংপুরে জাতীয় পার্টির দুই গ্রুপের সংঘর্ষের প্রসঙ্গে তিনি বলেন, “নদীতে জোয়ার এলে এমন হয়। জাতীয় পার্টিতে জোয়ার এসেছে। তবে জাতীয় পার্টির নেতৃত্ব একজনের হাতেই। আমিই সে নেতা।” লতিফ সিদ্দিকী প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধের দল। আমরাই প্রথম তার বিরুদ্ধে রাজপথে প্রতিবাদ জানিয়েছি। তিনি দেশে ফিরে এলে যেন তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়।’ এরশাদ বলেন, “অনেকে বলে আমি স্বৈরাচার ছিলাম। কিন্তু তখন খুন, গুম ছিল না। এখন গণতন্ত্র চলছে। কিন্তু মানুষ আজ নিরাপদে ঘুমাতে পারে না। যে গণতন্ত্র মানুষের জীবনের নিরাপত্তা দিতে পারে না, তা জনগণের গণতন্ত্র নয়। একদলের গণতন্ত্র।”

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud