পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

সব অভিযোগ থেকে মুক্ত লিমন

Posted on October 16, 2014 | in জাতীয় | by

01_Limon_090613ঝালকাঠি প্রতিবেদক: কথিত বন্দুকযুদ্ধে পা হারানোর সাড়ে তিন বছর পর র‌্যাবের দ্বিতীয় মামলা থেকেও অব্যাহতি পেলেন ঝালকাঠির তরুণ লিমন হোসেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত জানানোর পর সংশ্লিষ্ট আদালতে বিচারক না থাকায় এক বছরের বেশি সময় লিমনের অব্যাহতির বিষয়টি ঝুলে ছিল। অবশেষে ঝালকাঠির মুখ্য বিচারিক হাকিম আবু শামীম আজাদ বৃহস্পতিবার সরকারি কাজে বাধা দেওয়ার মামলা প্রত্যাহারে র‌্যাবের আবেদন মঞ্জুর করে লিমনকে অভিযোগ থেকে অব্যাহতি দেন।  রাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী র‌্যাবের করা অস্ত্র আইনের মামলা থেকেও গত বছর ২৯ জুলাই লিমনকে অব্যাহতি দেয় ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। ০১১ সালের ২৩ মার্চ ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়া গ্রামে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আহত হন লিমন। চিকিৎসকরা লিমনের জীবন বাঁচাতে এক পা কেটে বাদ দেন।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud