পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

একই রশিতে ঝুলে প্রেমিক-প্রেমিকার আত্মহত্যা

Posted on October 15, 2014 | in সারা দেশ | by

Untitled-2 copyগাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় একই রশিতে ঝুলে আত্মহত্যা করেছে প্রেমিক-প্রেমিকা। বুধবার ভোরে তারা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। আত্মহননকারীরা হলো- তালতলা গ্রামের সন্দেশ মিয়ার মেয়ে মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্রী শারমিন (১৪) এবং পার্শ্ববর্তী টেংরাকান্দি গ্রামের আনোয়ার হোসেন মুন্সির ছেলে এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র নুরুন্নবী মিয়া (১৯)। ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, শারমিন ও নুরুন্নবীর মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি জানতে পেরে উভয় পরিবার তাদেরকে শাসন করে। এই অভিমানে তারা ওই মেয়ের বাড়ির পিছনে একটি গাছের সঙ্গে একই রশিতে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের লাশ উদ্ধার করে গাইবান্ধা আধুনিক হাসপাতাল মর্গে পাঠায়েছেন। এনিয়ে থানায় পৃথক দু’টি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud