April 19, 2026
ঢাকা: জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর রায়ের বিরোধীতার চেয়ে কেন শহীদ মিনারে ড, পিয়াস করিমের লাশ আনা নিয়ে তারা (কামাল পাশা চৌধুরী ও বাপ্পাদিত্য বসু) প্রতিবাদ কর্মসূচি
পালন করছেন এমন প্রশ্ন গণজাগরণ মঞ্চ একাংশের নেতা ডা., ইমরান এইচ সরকারের। বুধবার তিনি এই প্রতিক্রয়া জানান। তিনি বলেন, এ আচরণের মধ্য দিয়ে প্রমাণিত হয় সরকার সমর্থিত ওই দুটি পক্ষের মূল লক্ষ্য যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ বিচার নিশ্চিতে বাধা সৃষ্টি করা। পিয়াস করিম ইস্যু সৃষ্টি করে তারা আন্দোলনের প্রধান বিষয় যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে আন্দোলন এর শপথ থেকে সরে গেছেন। তবে ডা. ইমরান পিয়াস করিমের লাশ শহীদ মিনারে আনার পক্ষে নন। অন্যদিকে, শহীদ মিনারে যারা পিয়াস করিমের লাশ আনতে চাইছেন তাদের সম্পর্কেও আমাদের সময় ডটকমের কাছে কঠোর সমালোচনা করেছেন ডা. ইমরান। তিনি বলেন, পিয়াস করিম নিজেই বলতেন তিনি স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, শহীদ মিনার এসবে বিশ্বাস করেন না। এ অবস্থায় তার লাশ কোন যুক্তিতে শহীদ মিনারে আনার জন্য উদগ্রীব হওয়া। এটি একেবারেই অযৌক্তিক। যদি পিয়াস করিম অনুশোচনা করে বলে যেতেন কিংবা বিবৃতি দিয়ে যেতেন যে, তিনি শহীদ মিনার, স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা নিয়ে যা বলেছেন তার জন্য ক্ষমাপ্রার্থী কিংবা প্রমাণ সাপেক্ষে তার শেষ ইচ্ছা যদি থাকতো লাশ শহীদ মিনারে আনা তাহলে একটা কথা ছিল। যারা তার লাশ শহীদ মিনারে আনতে ব্যাকুল হয়ে উঠেছেন তারা ঘৃণ্য রাজনৈতিক ফায়দা লুটার চেষ্টা করছেন। প্রকারান্তরে এর মাধ্যমে তারা পিয়াস করিমকেও অমর্যাদা করছেন। কেননা, তিনি নিজেই বলতেন তিনি স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, শহীদ মিনার এসবে বিশ্বাস করেন না। কর্মসূচি না দেয়া সম্পর্কে ইমরান বলেন, কার জন্য, কিসের জন্য কর্মসূচি দেব? মৃত পিয়াস করিম আমাদের কোনো ক্ষতি করছে না। তিনি জীবিত থাকাকালীন মুক্তিযুদ্ধ, যুদ্ধাপরাধীদের বিচার, ট্রাইব্যুনাল নিয়ে বিরোধীতা করেছেন প্রকাশ্যে। গণমাধ্যমে কথাও বলেছেন। গণজাগরন মঞ্চের আন্দোলনকে অবৈধ, নাস্তিকদের আন্দোলন বলে আখ্যা দিয়েছেন। আমার নাম উচ্চারণ করে নাস্তিক, ইসলাম বিরোধী বলেছেন। যার দাঁত ভাঙা জবাব আমরা দিয়েছি ২০১৩ সালেই। তার প্রতি আমাদের মনোভাব এখনো বদলায়নি। কিন্তু এখন মৃত পিয়াস করিমের লাশের বিরুদ্ধে কর্মসূচি দিয়ে আমাদের কী লাভ? গণজাগরণ মঞ্চের জš§ এ জন্য নয়। আমাদের আন্দোলনের মূল বিষয়বস্তু যুদ্ধাপরাধীদের বিচার। তাছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন তার লাশের বিষয়ে যে অবস্থান নিয়েছেন তাতেই সন্তুষ্ট আমরা।
পিয়াস করিমের লাশ নিয়ে কর্মসূচি পালনকারীদের বিষয়ে ডা. ইমরানের ভাষ্যÑ এ দুটি পক্ষ (কামাল পাশা চৌধুরী সমর্থিত গণজাগরন মঞ্চ ও বাংলাদেশ ছাত্রমৈত্রীর সভাপতি বাপ্পাদিত্য বসু সমর্থিত শাহবাগ আন্দোলন) সরকার সমর্থিত। যুদ্ধাপরাধীদের সমর্থক পিয়াস করিমের লাশ নিয়ে তাদের যতটা মাথা ব্যথা সৃষ্টি হয়েছে। ততটা মাথা ব্যাথা সরাসরি যুদ্ধাপরাধী সাঈদীর রায় নিয়ে হলে ভালো হত। তারা সাঈদীর রায়ের বিরুদ্ধে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারেননি। সরাসরি রাজাকারের চেয়ে রাজাকারের দোসরের মৃতদেহ নিয়ে টানাটানি অনর্থক।
তিনি মনে করেনÑ এ দুটি পক্ষের কর্মসূচি যুদ্ধাপরাধীদের বিচারকে ক্ষতিগ্রস্থই করবে।