April 20, 2026
ঢাকা: ব্যস্ত রাজপথের ধারে বসবাস করলে হৃদরোগের ঝুঁকি মারাত্মকভাবে বেড়ে যেতে পারে। নতুন এক গবেষণায় এমনই এক তথ্য উঠে এসেছে। স্থুলকায় ও ধুমপানে আসক্ত ব্যক্তিদের তুলনায় যারা একবারে রাস্তার ধরে বাস করেন তাদের বিপদের মাত্রা চার গুণ। এক্ষেত্রে সবথেকে ক্ষতিগ্রস্ত হন নারীরা। একদল মার্কিন গবেষক জানিয়েছেন, যানবাহন ভর্তি রাস্তার দূষিত বায়ু কণাই এর কারণ। পরিবেশ দূষণের কারণে ইতমধ্যেই মৃত্যুর আশংকা ৩৮ শতাংশ বেড়ে গেছে। ৬০ বছরের ১০ লাখ নারীকে নিয়ে করা একটি সমীক্ষায় দেখা গেছে, যারা রাজপথ থেকে ১৬৪ ফুটের মধ্যে থাকেন তাদের হৃদরোগের আশঙ্কা ৩৮ শতাংশ বেড়ে যায়। ৩২৮ ফুট দূরত্বে বসবাস করলে সেই আশঙ্কা ৬ শতাংশ হয়ে দাঁড়ায়