পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

নূর হোসেনের এক বছর সশ্রম কারাদণ্ড

Posted on September 30, 2014 | in জাতীয় | by

urlনারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনকে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে নারায়ণগঞ্জের একটি আদালত। এছাড়া তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ৩ মাসের সাজা প্রদান করেছে আদালত। অবৈধভাবে বিনা অনুমতিতে বন্যপ্রাণী সংরক্ষণ করার অপরাধে দায়ের করা মামলায় মঙ্গলবার নারায়ণঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এইচ এম শফিকুল ইসলাম এ দণ্ড প্রদান করেন। তবে রায় ঘোষণার সময়ে নূর হোসেন আদালতে উপস্থিত ছিলেন না। তিনি কলকাতায় গ্রেফতারের পর সে দেশে কারাগারে রয়েছেন। নারায়ণগঞ্জ জেলা আদালতের পুলিশ পরিদর্শক হাবিবুর রহমান দণ্ড প্রদানের সত্যতা স্বীকার করেছেন। জানা গেছে, গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম, আইনজীবী অ্যাডভোকেট চন্দন সরকারসহ সাতজনকে অপহরণ ও পরে হত্যার ঘটনায় আদালতের নির্দেশে গত ১৫ মে পুলিশ নূর হোসেনের অস্থাবর সম্পত্তি ক্রোক অভিযান চালায়। সেদিন তিনিট খাচার মধ্যে থাকা তিনটি বিদেশী পাখিসহ শতাধিক পাখি জব্দ করা হয়। পরে ১৮ মে গাজীপুর বন বিভাগের রেঞ্জার অফিসার রেঞ্জার মো. ফজলুল হক বাদি হয়ে পশুপাখি সংরক্ষণ ও নিরাপত্তা আইনে নূর হোসেনের বিরুদ্ধে আদালতে মামলাটি দায়ের করেন। মামলায় তিনজনের স্বাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় ঘোষণা করলো।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud