পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

আমিনবাজারে ২৩টি গরু ছিনতাই

Posted on September 30, 2014 | in ব্যবসা-অর্থনীতি | by

Catte_hut_gobtole_bg_836222823গাবতলী পশুরহাট থেকে: কোরবানির পশু বেচাকেনা শুরু হতে না হতেই ট্রাকসহ ২৩টি গরু ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোর সাড়ে ৪টায় গাবতলী হাট সংলগ্ন আমিনবাজার ব্রিজের পাশ থেকে গরুসহ একটি ট্রাক ছিনতাই হয়। গরু হারিয়ে দিশেহারা মানিকগঞ্জ সিঙ্গাইড়ের ব্যাপারী নুর মোহাম্মদ। নূর ব্যাপারী ২৩টি গরু যশোর বেনাপোল পোর্টখালী থেকে গাবতলী গবাদি পশুরহাটে এনেছিলেন। গাবতলী হাটে প্রবেশ করার আগ মুহূর্তেই ছিনতাই হয়ে যায় তার গরুর ট্রাক। ট্রাকের ড্রাইভার ও চারজন রাখালকে বস্তাবন্দি করে ফেলে দিয়ে ট্রাকসহ গরু নিয়ে পালিয়ে গেছে ছিনতাইকারীরা। ছিনাতইকারী দলে ৮ থেকে ১০ জন সদস্য ছিলো বলে জানা যায়। এদের মধ্যে একজন ড্রাইভারও ছিলেন। তবে দুপুর দেড়টার দিকে ছিনতাই হওয়া ওই ট্রাকটি গাজীপুর জেলার কালিয়াকৈরে পাওয়া গেছে। তবে গরুগুলোর সন্ধান এখনও পাওয়া যায়নি। গরু হারিয়ে দিশেহারা ব্যাপারী নূর মোহাম্মদ বলেন, প্রশাসনের লোকজন থাকে তেল পাম্পে ও বাজারে। কিন্তু হাটের আশেপাশে থাকে না। তারা (র‌্যাব-পুলিশ) হাটের আশে পাশে থাকলে আমার গরু খোয়া যেতো না। আমি র‌্যাব পুলিশের কাছে আমার গরু চাই। ‘২৩টা গরুর দাম না হলেও ১৪ থেকে ১৫ লাখ টাকা হবে, এখন এত টাকা আমি কোথায় পাবো? র্যাব পুলিশকে আমার গরু ফিরে দিতে হবে। তাদের অবহেলার কারণেই আমার গরু হারিয়ে গেছে।’- এমন অভিযোগ করেন নূর ব্যাপারী। তিনি আরো জানান, আমার ট্রাকের ড্রাইভার ও রাখালকে বস্তাবন্দি করে ফেলে রেখেছে। এটা সরকারের ব্যর্থতা। গরু ছিনতাইয়ের এ ঘটনার বিষয়ে জানেন না আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা। এ ব্যাপারে হাট সংলগ্ন স্থানে দায়িত্বরত পুলিশের উপপরিদর্শক (এসআই) শাহীনুল ইসলাম বলেন, গরু চুরির বিষয়ে আমরা কিছুই জানি না। এটা হয়তো মিস গাইড, গরু চুরির সঙ্গে তাদের ড্রাইভারও জড়িত থাকতে পারে।
সুত্র….বাংলানিউজ

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud