পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

একসঙ্গে রিয়াজ-পপি

Posted on September 29, 2014 | in বিনোদন | by

Popy By dipu Khan (1)বিনােদন ডেস্ক: ছয় বছর আগে ‘কি যাদু করিলা’ ছবিতে একসঙ্গে অভিনয় করেন রিয়াজ ও পপি। ওই ছবির সুবাদে দু’জনই জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। এবার তাদেরকে এক ফ্রেমে পাওয়া যাবে একটি টিভি নাটকে। নাম ‘তবুও তুমি আমার’। এটি লিখেছেন ফারুক হোসেন, পরিচালনা করেছেন হিমেল আশরাফ। এবারের ঈদে বাংলাভিশনে প্রচার হবে নাটকটি। ২৯ সেপ্টেম্বর থেকে উত্তরার বিভিন্ন জায়গায় নাটকটির দৃশ্যধারণ চলছে। রিয়াজ বলেন, ‘প্রায় ছয় বছর পর পপির সঙ্গে কাজ করছি। ও ভালো অভিনয় করে। নাটকটির গল্প প্রেমের।’

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud