পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

না.গঞ্জে সাত খুন: র‌্যাব মহাপরিচালককে তলব

Posted on September 28, 2014 | in জাতীয় | by

12-4ঢাকা: নারায়ণগঞ্জের সাত খুনের মামলায় র‌্যাবের মহাপরিচালক মোখলেসুর রহমানকে তলব করেছে হাইকোর্টের নির্দেশে গঠিত তদন্ত কমিটি। তদন্ত কমিটির প্রধান ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাজাহান আলী মোল্লা জানিয়েছেন, র‌্যাবের মহাপরিচালককে সোমবার দুপুরে সচিবালয়ে আসতে বলা হয়েছে। রবিবার দুপুর আড়াইটার সময় র‌্যাব কার্যালয়ে চিঠি পাঠানো হয়েছে। তিনি জানান, নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় র‌্যাবের মহাপরিচালকের বক্তব্য নেয়া হবে। এরআগে একই মামলায় র‌্যাবের অতিরিক্তি মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসানকেও তলব করা হয়েছিল। গত ২৭ এপ্রিল দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে অপহৃত হন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকারসহ সাতজন। এর তিন দিন পর ৩০ এপ্রিল শীতলক্ষ্যায় একে একে ভেসে ওঠে সাত জনের লাশ। এ ঘটনায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নূর হোসেনকে প্রধান আসামি করে মামলা করে নজরুলের পরিবার। পরে মে মাসে হাইকোর্ট সাত খুনের ঘটনায় তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেয়।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud