পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

পূজার নাটকে ঊর্মিলা

Posted on September 26, 2014 | in বিনোদন | by

IMG_6993বিনােদন ডেস্ক: পূজা এলেই লাক্স তারকা উর্মিলাকে একটু বেশি ব্যস্ত থাকতে হয়। এ ব্যস্ততা শুধু অভিনয়ই নয়, পূজার বিশেষ ফটোসেশনের কারণেও। পাশাপাশি পূজার বিভিন্ন আচার-অনুষ্ঠানেও তাকে অংশ নিতে হয়। তবে এ ব্যস্ততার মধ্যে অভিনয়ই প্রাধান্য পায়। প্রতিবারের মতো এবার দুর্গা পূজা উপলক্ষে নির্মিত একটি বিশেষ নাটকে অভিনয় করেছেন উর্মিলা। গৌতম কৈরীর রচনা ও পরিচালনায় নাটকের নাম কাশফুলের দিন। এ নাটকে অভিনয় প্রসঙ্গে উর্মিলা বলেন, গল্প খুবই ভালো লেগেছে। তাছাড়া নিজের ধর্মবিষয়ক গল্পের নাটকে কাজ করার আবেগটা একটু বেশিই থাকে। তিনি আরও বলেন, বছরের দুটি উৎসব আমার ভীষণ প্রিয়। একটি হচ্ছে ঈদুল ফিতর, অন্যটি হচ্ছে দুর্গাপূজা। ঈদুল ফিতরের সময়টা আমি চট্টগ্রামে কাটাই। আর পূজার সময়টুকু ঢাকাতে। আমার মুসলমান বন্ধু-বান্ধব সব থাকে চট্টগ্রামে। তাই তাদের সঙ্গে সময় কাটাতেই মূলত চট্টগ্রামে যাওয়া। অন্যদিকে আমার বাবা-মা যেহেতু ঢাকায় থাকেন তাই পূজার সময়টুকু এখানেই থাকতে হয়। পূজার সময় আমি অনেকবারই দুর্গামা সেজেছি। এবারও হতে হবে কিনা জানি না।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud