পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

ঢাবির ভর্তি পরীক্ষায় আটক ৩৬

Posted on September 26, 2014 | in জাতীয় | by

r12ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের সামাজিক বিজ্ঞান অনুষদের অধীন ‘ঘ’ ইউনিটের পরীক্ষা চলাকালে অসদুপায় অবলম্বন ও জালিয়াতির অভিযোগে ৩৬ জনকে আটক করা হয়েছে। শুক্রবার সকালে পরীক্ষা চলাকালে তাদের আটক করা হয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ এম আমজাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, এরমধ্যে জালিয়াতির অভিযোগে ১৯ জনকে র‌্যাব আটক করেছে। এছাড়া অসদুপায় অবলম্বনের দায়ে ১৭ জনকে পরীক্ষা হলে দায়িত্বরত শিক্ষকরা আটক করেছেন। তাদেরকে প্রক্টর কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। এদিকে র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল হাসান গণমাধ্যমকে জানান, ঢাবির ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে ১৯ জনকে আটক করা হয়েছে। এরমধ্যে পরীক্ষার্থী ৭ জন এবং ১২ জন বাইরে থেকে তাদের উত্তর সরবরাহ করছিলেন। র‌্যাব বিকাল ৪টায় এ ব্যাপারে সংবাদ সম্মেলন করবে।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud