February 22, 2026
জেলা প্রতিনিধি: কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রেমিক জিহাদসহ তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। এর আগে সন্ধ্যায় প্রেমিক কর্তৃক ধর্ষণের অভিযোগে থানায় মামলা করে ওই ছাত্রীর পরিবার। গ্রেপ্তারকৃতরা হলেন- লাকুরতলা গ্রামের খলিলুর রহমান ও ঘটবাড়িয়া গ্রামের দিপঙ্কর। মামলার অপর দুই আসামি লাকুরতলা গ্রামের সনদ রায় ও মনোতোষ পলাতক রয়েছেন। পুলিশ জানায়, কয়েক মাস আগে আয়লা পাতাকাটা ইউনিয়নের লেমুয়া গ্রামের আলতাফ হোসেন মাস্টারের ছেলে জিহাদের সঙ্গে ওই ছাত্রীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বুধবার সন্ধ্যায় মনসাতলী গ্রামের একটি পরিত্যক্ত ঘরে নিয়ে জিহাদ তাকে পাশবিক নির্যাতন করে। এ সময় অন্য আসামিরা জিহাদকে সহযোগিতা করে। অভিযুক্তরা ওই ছাত্রীর গলায় থাকা স্বর্ণের চেইন এবং কানের রিং জোরপূর্বক ছিনিয়ে নিয়ে গেছে। বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল হক জানান, আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করেছে। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।