পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

গোপীবাগে ৬ খুন, চার আসামি ৪দিনের রিমান্ডে

Posted on September 24, 2014 | in জাতীয় | by

Gopibagh_211213স্টাফ রিপোর্টার; রাজধানীর গোপীবাগে কথিত পীরসহ ৬ খুনের ঘটনায় তিন মামলায় চার আসামিকে রিমান্ডে নিয়েছে পুলিশ। বুধবার ওই চারজনকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে গোপীবাগের হত্যার ঘটনায় গ্রেপ্তার দেখায় পুলিশ। এ সময় গোয়েন্দা পুলিশের পরিদর্শক আবুয়াল খায়ের মাতুব্বর আসামিদের ১০ দিন করে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করেন। শুনানি শেষে মহানগর হাকিম ইউনূস খান চার দিনের হেফাজত মঞ্জুর করেন। ৪ আসামি হলেন- জিয়াউল ইসলাম, আল আমিন, আজমির ও গোলাম সারওয়ার। গত বছরের ২১ ডিসেম্বর সন্ধ্যায় রামকৃষ্ণ মিশন রোডের ৬৪/৬ নম্বরে চারতলা ভবনের দ্বিতীয় তলার বাসায় মুরিদ সেজে ঢুকে কথিত পীর লুৎফর রহমান ফারুক, তার ছেলে সারোয়ার ইসলাম ফারুক ওরফে মনির, পীরের খাদেম মঞ্জুর আলম মঞ্জু, মুরিদ মো. শাহিন, রাসেল ও মুজিবুল সরকারকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud