পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

তাহসান-তিশার ‘লাভ অ্যান্ড ওয়ার’

Posted on September 24, 2014 | in বিনোদন | by

Tisha-Tahsanবিনােদন ডেস্ক; ভালোবাসা ও যুদ্ধ নিয়ে শুরু হয় গল্প। কাহিনীর শেষেও তা। কারণ একটা মানুষের মনে ভালোবাসার পাশাপাশি যেন ঘৃনা ও ক্রোধ বাড়তে থাকে। এবার তিশা ও তাহসান খানকে নিয়ে পরিচালক ইমরাউল রাফাত একটি নাটক রচনার পাশাপাশি পরিচালনা করছেন। যার নাম ‘লাভ অ্যান্ড ওয়ার’। সম্প্রতি উত্তরার বিভিন্ন লোকেশনে এর চিত্রায়ন শেষ হয়েছে। এ নাটকটি নিয়ে রাফাত বলেন, ‘প্রেম ভালোবাসার গল্প না এটি। একটি ছেলে মেয়ের পড়াশুনার পাশাপাশি থাকছে মারামারি, ঝগড়া-বিবাদের গল্প। যেমন একই ক্লাসে কে প্রথম হবে সেটা নিয়ে ঝগড়া। যে কোনো কাজে প্রতিযোগিতায় পাশাপাশি তাহসান ও তিশার জয়ী হবার প্রবণতাসহ নানা চমক থাকছে এখানে।’ এখানে তাহসান রাফি এবং তিশাকে সোনিয়া চরিত্রে অভিনয় করেছেন। টম ক্রিয়েশনের প্রযোজনায় বাংলাভিশনে ঈদের তৃতীয় দিন রাত ৮টায় প্রচার হবে ‘লাভ অ্যান্ড ওয়ার’।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud