পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

অপহরণ ও গণধর্ষ: ৬ ধর্ষককে দু’বার যাবজ্জীবন

Posted on September 23, 2014 | in সারা দেশ | by

Low_400_959589227স্টাফ রিপোর্টার : চট্টগ্রামে পোশাককর্মীকে অপহরণ ও গণধর্ষণের মামলায় ৬ ধর্ষককে দু’বার করে যাবজ্জীবন দণ্ড দিয়েছেন আদালত। রায়ে প্রত্যেক আসামিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. রেজাউল করিম মঙ্গলবার এ রায় দিয়েছেন। আসামিরা হলেন- নেজাম উদ্দিন, কামাল উদ্দিন, জাহাঙ্গীর প্রকাশ জানে আলম, মো. সুমন, জানে আলম ও জাহাঙ্গীর। তাদের মধ্যে নেজাম উদ্দিন ও কামাল উদ্দিন ছাড়া বাকি চারজনই পলাতক। পৃথক পৃথক অভিযোগে দুইবার যাবজ্জীবন দণ্ড ও দুইবার ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়। আদালতের নথি থেকে জানা গেছে, গণধর্ষণের শিকার ২২ বছরের ওই নারী পোশাককর্মী চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কালুরঘাট এলাকার রিজেন্ট টেক্সটাইল মিলে চাকরি করতেন। ২০০৬ সালের ১৫ মে রাত সাড়ে ৯টায় কারখানা ছুটির পর হেঁটে পশ্চিম গোমদন্ডির বাড়িতে যাওয়ার পথে আরাকান সড়কের মাদ্রাসার কাছে পৌঁছলে আসামিরা তাকে জোররপূর্বক টেম্পুতে তুলে নেয়। এর পর নির্জন স্থানে নিয়ে তাকে গণধর্ষণ করে। এ ঘটনায় ২০০৬ সালের ১৬ মে বোয়ালখালী থানায় একটি মামলা দায়ের করেন ধর্ষিতার চাচাতো বোন। ২০০৭ সালের ১৭ জুন আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। ২০০৭ সালের ২৬ জুন আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন করা হয়। ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি পিপি জেসমিনা আক্তার বলেন, ‘১৫ জন সাক্ষীর মধ্যে ৮ জনের সাক্ষ্যগ্রহণ শেষে মঙ্গলবার আদালত এ রায় দেন। আসামিদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭, ৯ (১) ও ৯ (৩) ধারায় আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত প্রত্যেককে দুবার করে যাবজ্জীবন অর্থাৎ ৬০ বছর করে কারাদণ্ড দিয়েছেন। একটি সাজাভোগ শেষে আরেকটির মেয়াদ শুরু হবে বলে আদালত রায়ে উল্লেখ করেছেন।’ আদালত রায়ে উল্লিখিত জরিমানার টাকা ৬ মাসের মধ্যে জেলা কালেক্টরকে আদায় করে তা ভিকটিমকে দেওয়ার জন্য আদেশ দেন।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud