পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

ছোট টেন্ডুলকারের অসাধারণ কীর্তি

Posted on September 20, 2014 | in খেলাধুলা | by

Son_Of_Tendulkar_bg_881499358স্পোর্টস ডেস্ক : ভারতীয় ক্রিকেট দেবতা শচিন টেন্ডুলকারের ছেলে অর্জুন টেন্ডুলকার বাবার পথেই হাঁটছেন। স্কুল টুর্নামেন্টের একটি আসরে অংশ নিয়ে অর্জুন করেছেন ৪২ বলে ১১৮ রান।
অর্জুন ধিরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলের হয়ে অংশ নিয়ে এ কীর্তি গড়েন। আর ছেলের এ কীর্তির কথা নিজের টুইটার অ্যাকাউন্টে জানান শচিন।
র আগে সাংবাদিকরা শচিনকে জিজ্ঞেস করেছিলেন, ছেলেকে নিজের মতো তৈরি করতে চান কি না? এমন প্রশ্নের জবাবে শচিন বলেছিলেন, ‘অর্জুন ক্রিকেটকে উপভোগ করছে। আর আমি তাকে চাপ দিয়ে ক্রিকেটার বানাতে চাই না।’
মুম্বাইয়ের ১০২টি স্কুল এ টুর্নামেন্টে অংশ নেয়। সমাপনী দিনে শচিন টেন্ডুলকার নিজেই উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud