May 25, 2026
রাবি প্রতিনিধি :
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আন্তঃবিভাগ ফুটবল খেলাকে কেন্দ্র করে এক শিক্ষার্থীকে ছুরিকাঘাত করেছে প্রতিপক্ষ দলের খেলোয়াররা। এ সময় আরো দুইজন আহত হয়। শনিবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়াম মাঠে এ ঘটনা ঘটে।
জানা যায়, শনিবার বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ ও দর্শন বিভাগের মধ্যে খেলা চলছিল। খেলায় ফাউল করাকে কেন্দ্র করে ইংরেজি বিভাগের খেলোয়াড়রা দর্শন বিভাগের খেলোয়াড় সোহেল রানাকে ছুরিকাঘাত করে। এ সময় উভয় দলের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে আরো দুই জন আহত হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ খেলা সাময়িক সময়ের জন্য বন্ধ ঘোষণা করে। এ ঘটনায় স্টেডিয়ামে পুলিশ মোতায়েন করা হয়েছে।