পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

ডুবে ডুবে জল খাচ্ছেন দেব!

Posted on September 12, 2014 | in বিনোদন | by

Full Biography of Bengali actor Dev or Deepak Adhikariবিনোদন  ডেস্ক : বেশ কয়েকদিন ধরে শোনা যাচ্ছিল প্রেম করছেন টালিউডের হার্টথ্রুব নায়ক দেব। তবে প্রেমিকার নামটা এতদিন জানা যায়নি। অবশেষে জানা গেল তিনি মডেল রুক্মিনী মৈত্র।
হাজারো সুন্দরীর হৃদয় ভেঙে দেবের হৃদয় জিতে নিয়েছেন রুক্মিনী। দেব নাকি এতটাই গভীর প্রেমে পড়েছেন যে রুক্মিনীর সঙ্গে ঘর বাঁধতে চাইছেন এখনই। লরেটো কলেজের ছাত্রী, এমবিএ রুক্মিনীকে বেশ কিছুদিন ধরেই দেখা যাচ্ছে দেবের পাশে পাশে। টলিউডের ফিল্মি পার্টিতেও দেখা গিয়েছে তাঁকে। এমনকী, দেবের আগামী ছবি যোদ্ধার আউটডোর শুটেও গিয়েছিলেন তিনি। আউটডোর শুটে পার্টির ছবি টুইট করেছেন পরিচালক রাজ চক্রবর্তী। ছবিতে দেবের পাশে দেখা যাচ্ছে রুক্মিনীকে।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud