April 5, 2026
ফিচার ডেস্ক :
নারীদের শরীরে স্তন ক্যান্সারের অস্তিত্ব পরীক্ষায় এবার ইলেকট্রনিক স্কিন নিয়ে এলেন চিকিৎসকরা। স্তনে কোনও অতিরিক্ত মাংসপিণ্ড বা লাম্প হয়েছে কিনা তা অনেক সময় হাত দিয়ে বোঝা সম্ভব নাও হতে পারে। কিন্তু, ইলেকট্রনিক স্কিন সহজেই অতিরিক্ত মাংস পিণ্ডের অস্তিত্ব ধরতে পারবে।
চিকিৎসক রবি এফ সরফ ও চিউ ভ্যান নিগুয়েন জানান, স্তনের ক্যান্সার যদি প্রাথমিক পর্যায়ে ধরা পড়ে তাহলে তা থেকে আরোগ্য লাভ সম্ভব।
সাধারণত এই অতিরিক্ত মাংসপিন্ডের আয়তন যদি ২১ মিলিমিটারের চেয়ে কম হয় তাহলে তা হাতে ধরা পড়ে না। কিন্তু ইলেকট্রনিক স্কিন এর চেয়েও ছোট মাংসপিন্ডের অস্তিত্ব খুঁজে বের করতে পারবে।
আর সময় মতো অতিরিক্ত মাংসপিন্ডের বেড়ে ওঠার গতিপ্রকৃতি বিচার করে দ্রুত চিকিৎসা শুরু করলে রোগীর বাঁচার সম্ভাবনাও ৯৪ শতাংশ পর্যন্ত বেড়ে যাবে।
ন্যানো পার্টিক্যাল ও পলিমারের সাহায্যে তৈরি এই ইলেকট্রনিক স্কিন ৫ মিলিমিটার থেকে ২০ মিলিমিটার পর্যন্ত ছোট মাংসপিন্ডও খুঁজে বের করতে সক্ষম হবে।