পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

২১ ঘণ্টায় ১০ লাখ ছাড়িয়ে

Posted on September 11, 2014 | in বিনোদন | by

বিনোদন ডেস্ক : happy_new_year_BG_649513929‘হ্যাপি নিউ ইয়ার’ ছবির দৃশ্যে শা্হরুখ খান ও দীপিকা পাড়ুকোন
‘ওম শান্তি ওম’ আর ‘চেন্নাই এক্সপ্রেস’ শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন জুটির চাহিদা বাড়িয়ে দিয়েছে নিঃসন্দেহে। ‘হ্যাপি নিউ ইয়ার’ মুক্তি পাওয়ার আগেই তা প্রমাণ হচ্ছে। ছবিটির নতুন গানের ভিডিও ২১ ঘণ্টার মধ্যে ১০ লাখেরও বেশিবার দেখা হয়েছে ইউটিউবে।
‘মানওয়া লাগে’ শিরোনামের গানটির ভিডিও ইন্টারনেটে ছাড়া হয় ৯ সেপ্টেম্বর মধ্যরাতে। এরই মধ্যে এটি দেখার সংখ্যা সাড়ে ১৬ লাখ ছুঁই ছুঁই করছে।
গানটি গেয়েছেন অরিজিত সিং ও শ্রেয়া ঘোষাল। সুর ও সংগীত পরিচালনায় বিশাল-শেখর। শাহরুখপত্নী গৌরি খান প্রযোজিত ও ফারাহ খান পরিচালিত ‘হ্যাপি নিউ ইয়ার’ মুক্তি পাবে আগামী ২৪ অক্টোবর।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud