ভারত-পাকিস্তানে বন্যায় নিহত ৪৫৪ জন
Posted on September 10, 2014 | in আন্তর্জাতিক | by ajkerkhabor.com

আন্তর্জাতিক ডেস্ক: গত কয়েক দিনের প্রবল বর্ষণে সৃষ্ট বন্যায় ভারত ও পাকিস্তানে কমপক্ষে ৪৫৪ জন নিহত হয়েছেন। ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে ২০০ জন এবং পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ২৫৪ জন নিহত হয়েছেন। খবর বিবিসি’র। পাকিস্তানের দেশটির পানি ও জ্বালানি মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ বলেছেন, প্রায় সাত লাখ লোককে তাদের বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে যেতে বলা হয়েছে। তিনি জানান, মঙ্গলবার দিবাগত রাতে আরও অনেক এলাকা প্লাবিত হয়েছে। উজানের ভারত সীমান্ত থেকে প্রচুর পানি দেশটিতে প্রবেশ করছে।
স্থানীয়দের নাগরিকদের তাদের বাড়ি-ঘর ছেড়ে নিরাপদ স্থানে চলে যেতে বলেছে। বিগত পাঁচ দশকের মধ্যে এটি ওই অঞ্চলের সবচেয়ে ভয়াবহ বন্যা। এদিকে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের রাজধানী শ্রীনগরে চার লাখ লোক এখনও পানিবন্দি অবস্থায় রয়েছে। শ্রীনগরের শত শত মানুষ দুর্গত এলাকা ছেড়ে যাওয়ার চেষ্টা করছে। এ ছাড়া পর্যটক ও অভিবাসী শ্রমিকরা শ্রীনগর ছাড়তে বিমানবন্দরে অপেক্ষা করছে। তবে শ্রমিকদের কাছে বিমানের টিকেট কেনার পর্যাপ্ত অর্থ নেই। তা ছাড়া শহর থেকে বিমানবন্দরে যাওয়ার প্রধান সড়কটি এখনও পানির নিচে। কাশ্মীর থেকে সেনাবাহিনী ও নৌবাহিনীর সদস্যরা হেলিকপ্টার, নৌকাযোগে ৭৬ হাজারেরও বেশি লোককে উদ্ধার করেছে। কর্মকর্তারা বলছেন, নৌকার স্বল্পতা ও টেলিযোগাযোগ ব্যবস্থা না থাকায় উদ্ধারকাজ বিলম্বিত হচ্ছে।