April 20, 2026
বিনােদন ডেস্ক: রাহাত সাইফুল : চিত্রনায়িকা আঁচল ৯ সেপ্টেম্বর মঙ্গলবার কক্সবাজারে ইস্পাহানি আরিফ জাহান পরিচালিত গুন্ডা-দ্য টেরোরিস্ট ছবির একটি মারামারি দৃশ্যে অভিনয় করতে গিয়ে আহত হয়েছেন। শুটিংয়ের সময় তিনি একটি গাছ থেকে মাটিতে পড়ে যান। এতে তার ডান পায়ের পাতা কেটে যায় এবং দুই হাতের বেশ খানিকটা ছড়ে যায়। এ প্রসঙ্গে আঁচল বলেন, ‘গুন্ডা-দ্য টেরোরিস্ট সিনেমায় পুরানো শত্রু দের খুঁজতে থাকে নায়ক। তাদের সন্ধানেই কক্সবাজরে যায় সে। আমিও তার সঙ্গে কক্সবাজার আসি। আমরা শত্রুদের খুঁজে পাই। এক পর্যায়ে শত্রুরা আমাদের আক্রমণ করে। আমরাও তাদের মোকাবেলা করি। এই দৃশ্যে ছিল- আমি গাছের উপর থেকে শত্রুদের উপরে ঝাপিয়ে পড়ব। সেটি করতে গিয়েই আহত হই।’
তিনি আরো বলেন, ‘দৃশ্যটির জন্য একটি গাছে উঠি। বৃষ্টির কারণে সে সময় গাছ ভেজা ছিল। সেই ভেজা গাছ থেকে লাফিয়ে পড়তে গিয়ে পা পিছলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। এবং নিচে পড়ে যাই। এ সময় আমার ডান পায়ের খানিকা কেটে যায় এবং দুই হাতেও আঘাত পাই।’ আঁচল জানান, তার পায়ের ক্ষত থেকে ব্লিডিং হতে থাকে। পরিচালক এ সময় শুটিং বন্ধ করে দেন। এর তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এর কিছুক্ষণ পর তিনি আহত অবস্থায়তেই আবার শুটিং-এ অংশ নেন। ইস্পাহানি আরিফ জাহানের গুন্ডা-দ্য টেরোরিস্ট ছবির ইউনিট আজ বুধবারেও কক্সবাজারে শুটিং করছে। এতে আঁচল ছাড়াও আরো অভিনয় করেছেন বাপ্পি, অমৃতা ও তানভীর তনুসহ আরও অনেকে। চিত্রনায়িকা আঁচল-এর আরো বেশ কিছু সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। ছবিগুলো হলো আবুল কালাম আজাদের হৃদয় দোলানো প্রেম, মনতাজুর রহমান আকবরের বোঝে না সে বোঝে না, শাহেদ চৌধুরীর আড়াল, শাহিন-সুমনের আজব প্রেম, আশিকুর রহমানের কিস্তিমাত। এছাড়া তিনি মনিরুল ইসলাম সোহেলের থ্রি লাভারস ও মিস ইউ এবং শামীম আহমেদ রনির মেন্টাল এর শুটিং করছেন।