পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

ক্ষমতার জন্য নয়, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে লড়াই করছে বিএনপি: মির্জা আব্বাস

Posted on September 10, 2014 | in রাজনীতি | by
1398956136স্টাফ রিপোর্টার: ক্ষমতায় যাওয়ার জন্য নয়, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে লড়াই করছে বিএনপি বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বুধবার বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৭ম করামুক্তি দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য লড়াই করছেন। তার এই লড়াই আজ থেকে নয় সেই এরশাদের আমল থেকে শুরু হয়েছে। গণতন্ত্র রক্ষায় সেই লড়াই আজও চলছে। সরকারের সমালোচনা করে বলেছেন, শুনতে পাচ্ছি আরো ৫০ হাজার পুলিশ নিয়োগ দিয়ে দেশটাকে পুলিশি রাষ্ট্র বানাতে যাচ্ছে সরকার। তাহলে আমরাও আরো ৫লাখ কর্মী বাড়াবো। সারাদেশে দল পুর্নগঠনের কাজ শুরু হয়েছে। দ্বিতীয়বার শেখ হাসিনাকে দেশে ফিরে আসতে খালেদা জিয়া সহযোগিতা করেছিলেন মন্তব্য করে মির্জা আব্বাস বলেন, ওয়ান ইলেভেনের সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেশ থেকে বের করে দেওয়ার জন্য নানা ভাবে লোভ, ভয় ভীতি দেখানো হয়েছিল। এমনকি তার দুই ছেলেকে প্রানে মেরে ফেলার হুমকীও দেয়া হয়েছিল। তবুও সেদিন খালেদা জিয়া দেশ ছেড়ে যাননি। যদি যেতেন তবে আজও দেশে ফিরে আসতে পারতেননা। তিনি নিজে বিদেশে না গিয়ে শেখ হাসিনাকে দেশে ফিরে আসার সুযোগ তৈরী করে দিয়েছিলেন। যেভাবে ১৯৮১ সালে জিয়াউর রহমান তাকে দেশে আসার ব্যাবস্থা করেছিলেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন, বিএনিপর স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম মহাসচিব বরকতুল্লাহ বুলু, আমান উল্লাহ আমান, সাংবাদিক শওকত মাহমুদ, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড.মোস্তাহিদুর রহমান, ড. পিয়াস করিম প্রমুখ। এছাড়া ২০ দলীয় জোট নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন, ইসলামী ঐক্যজোটের আমির আব্দুল লতিফ নেজামী, জাগপা সভাপতি সফিউল আলম প্রধান, কল্যান পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহীম, জাপা চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ প্রমুখ।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud