April 21, 2026
স্পোর্টস ডেস্ক॥ নড়েচড়ে বসেছে লিওনেল মেসির জন্মশহর রোজারিওর সরকারি কর্মকর্তারা! হয়তো প্রশ্ন থাকতে পারে এটা নিয়ে সংবাদের কী হতে পারে। বিষয়টিই এমন, এখন চাইলেই নিজের নাম হিসেবে ‘মেসি’ শব্দটি ব্যবহার করতে পারবেন না কেউই! ভবিষ্যতে বিভ্রান্তি এড়াতেই এমন সিদ্ধান্ত নিয়েছে সেখানকার সরকারি কর্মকর্তারা। মূলত ‘মেসি’ নামটা মেসির বংশ পরিচয়। তার মূল নাম লিওনেল বা সংক্ষেপে লিও। তাই মেসির নামটাকে যাতে কেউ ডাক নাম হিসেবে ব্যবহার করতে না পারে সে জন্যেই অাইনগত ব্যবস্থা নিতে যাচ্ছে সেখানকার সরকারি রেজিস্ট্রার অফিস। সেখানকার সিভিল রেজিস্ট্রার গঞ্জালো ক্যারিলো এ প্রসঙ্গে বলেছেন, ‘অাসলে পুরো ব্যাপারটাই অাইনের বিরোধী। অাপনি চাইলেই এমনটা করতে পারেন না। কারণ এটা পরে বিভ্রান্তি ছড়াতে পারে।’