পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

আজ রাতে খালি চোখেই দেখা যাবে এ বছরের শেষ সুপারমুন

Posted on September 9, 2014 | in জাতীয় | by

image_126739.super moon_62930ঢাকা: ২০১৪ সালের শেষ সুপারমুন আজ রাতে খালি চোখেই দেখা যাবে। এ বছরের পঞ্চম সুপারমুন এটা। অন্য চারটি এ বছরের জানুয়ারি, ফেব্রুয়ারি, জুলাই ও আগস্ট মাসে দেখা গিয়েছিল।

জ্যোতির্বিদদের ব্যাখ্যা অনুযায়ী, চাঁদ পৃথিবীর নিকটতম স্থানে এলেই সুপারমুন দেখা যায়। প্রদক্ষিণরত চাঁদটি নিজের কক্ষপথে পৃথিবীর যত কাছে, ততই বেশি উজ্জ্বল ও বড় আকারে দৃশ্যমান হয়। ডিম্বাকার কক্ষপথের কারণে চাঁদের আকৃতি একেক সময় একেক রকম দেখায়।
জ্যোতির্বিদেরা আশা করছেন, স্বাভাবিকের তুলনায় ১৩ শতাংশ বড় এবং ৩০ শতাংশ উজ্জ্বল হয়ে আজ দৃশ্যমান হবে পৃথিবীর একমাত্র উপগ্রহটি। ব্যতিক্রমী ও বড় আকারের এই চাঁদ সুপারমুন নামে পরিচিত। ডিসকভারি নিউজ সূত্রে এ তথ্য জানা গেছে।
সুপারমুন কী?
সুপারমুনের বৈজ্ঞানিক নাম হচ্ছে ‘পেরিগি মুন’। পেরিগি অর্থ হচ্ছে ‘পৃথিবীর নিকটতম’। চাঁদ যখন পূর্ণ পূর্ণিমায় থাকে এবং বার্ষিক প্রদক্ষিণের সময় পৃথিবীর কাছাকাছি চলে আসে, তখন একে সুপারমুন বলা হয়। পৃথিবীর কাছাকাছি আসায় এই চাঁদকে স্বাভাবিক পূর্ণিমার চাঁদের তুলনায় বড় ও বেশি উজ্জ্বল দেখায়।
কখন হয়?
এর আগে এ বছরের ১০ আগস্ট সর্বশেষ সুপারমুন দেখা গিয়েছিল। ওই সময় এটি পৃথিবীর দুই লাখ ২১ হাজার ৭৬৫ মাইলের মধ্যে চলে এসেছিল। এর পাশাপাশি এ সময় ‘পারসেইড’ উল্কা বৃষ্টির বিষয়টিও লক্ষ করা গেছে। এক বছরে তিনবার সুপারমুনের দেখা পাওয়ার ঘটনা বিরল। ২০৩৪ সালের আগে এ ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা আর নেই। তবে সাধারণত প্রতি ১৩ মাস পরপর সুপারমুনের দেখা পাওয়া যায়।
আগামী সুপারমুন কবে?

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud