May 2, 2026
কুষ্টিয়া: কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে পুলিশের সঙ্গে সংর্ঘষে ছাত্রলীগের সংঘর্ষ হয়েছে। এতে পুলিশসহ ছাত্রলীগের ২৫ কর্মী আহত হয়েছে। এদের মধ্যে পাঁচজন গুলিবিদ্ধ হয়েছে। রোববার দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা, রোববার দুপুর পৌনে ১২টার দিকে গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে শিবির। মিছিল শেষে তারা চলে গেলে ছাত্রলীগ নেতাকর্মীরা পাল্টা মিছিল বের করে। এ সময় উপাচার্য ও উপ-উপাচার্যের গাড়ি প্রশাসন ভবনের কাছে মিছিলের সামনে পড়লে ছাত্রলীগ কর্মীরা তাদের গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। দ্রুত পাশে থাকা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে তারা গাড়ি ঘুরিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। তারা চলে যাওয়ার পর পুলিশের সঙ্গে ছাত্রলীগ নেতাকর্মীদের সংঘর্ষে জড়িয়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৮ রাউন্ড রাবার ও টিয়ারশেল ছুড়ে। এ সময় পুলিশের গুলিতে বিশ্ববিদ্যালয়ের কর্মচারী, ছাত্রলীগ কর্মী ও ৫ পুলিশসহ ২৫ জন আহত হন। গুলিবিদ্ধদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে উপাচার্যের বাসভবনের সামনে মিছিল বের করে ছাত্রলীগ ও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তারা। এব্যাপারে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার সোহেল রেজা বলেন, কিছু উচ্ছৃংখল শিক্ষার্থী প্রশাসনিক ভবনে হামলা চালানোর প্রস্তুতি নিলে পুলিশ রাবার বুলেট ছুড়েছে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আব্দুল হাকিম সরকার জানান, পরিস্থিতি শান্ত করার জন্য সকল ধরনের ব্যবস্থা নেয়া হবে।