পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

মোশাররফ ও জুঁই করিমের ‘অনন্ত প্রেম’

Posted on July 22, 2014 | in বিনোদন | by

Mosharof_bg_111217635বিনোদন ডেস্ক: মোশাররফ করিম ২০০৪ সালে ভালোবেসে বিয়ে করেন রোবেনা রেজা জুঁইকে। এক দশকের সংসার তাদের। এখন মোশাররফের পাশাপাশি জুঁই-ও অভিনয়ে ব্যস্ত। এ দু’জনকে নিয়ে মাছরাঙা টিভি তৈরি করেছে ঈদ অনুষ্ঠান ‘অনন্ত প্রেম’। এতে মোশাররফ-জুঁই দম্পতি ভালোবাসা, সংসার ও অভিনয়ের পাশাপাশি নিজেদের ভালো-মন্দ, মান-অভিমান, অভিযোগ-অনুযোগের কথাও বলবেন তারা। ‘অনন্ত প্রেম’ অনুষ্ঠানে দু’জনের কণ্ঠে গানও শোনা যাবে। মোশাররফের লেখা গান গেয়েছেন জুঁই। সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘কেউ কথা রাখেনি’ কবিতাটি আবৃত্তি করে শোনান মোশাররফ। ‘অনন্ত প্রেম’ উপস্থাপনা করেছেন সামিয়া আফরিন। মাছরাঙা টিভিতে ঈদের তৃতীয় দিন সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে প্রচার হবে এটি।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud