পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

ছিন্নমূল শিশুর পাশে পড়শী

Posted on July 22, 2014 | in বিনোদন | by

549496_10150991890239962_1787363857_nপ্রতিবেদক : ক্ষুদে গানরাজ খ্যাত শিল্পী সাবরিনা পড়শী আর সবার মতো ঈদে নিজের জন্য নতুন জামা-কাপড় কিনবেন; এটাই স্বাভাবিক। কিনেছেনও। তবে, শুধুমাত্র নিজের কথা না ভেবে তিনি দাঁড়িয়েছেন ছিন্নমূল শিশুদের পাশে। পড়শী বলেন, ‘আমার একটা ইচ্ছে ছিল যে, এবারের ঈদে অন্তত দু-আড়াই’শ ছিন্নমূল ও গরীব শিশুকে আমি নতুন পোষাক কিনে দেব। সেজন্যই মার্কেটে গিয়েছিলাম। মেয়ে শিশুদের জন্য কামিজ-পায়জামা আর ছেলে শিশুদের জন্য পাঞ্জাবি ও শার্ট-প্যান্ট কিনেছি।’ পড়শী আরও জানান, ‘এর আগেও আমাদের পরিবার থেকে এই রকম আয়োজন আমরা করেছি। মাঝখানে দু-এক বছর বন্ধ ছিল। এবছর আবার শুরু করেছি।’ জানা গেছে শিগগিরই শিশুদের মাঝে পোষাকগুলো বিতরণ করবেন পড়শী। এতো গেল শিশুদের প্রসঙ্গ। ঈদে নিজের নতুন পোষাক পাওয়া প্রসঙ্গে পড়শী বলেন, ‘আমি নিজে কিছু কিনি নাই। আম্মু ও অন্যরা আমাকে এরই মধ্যে অনেকগুলো ড্রেস গিফট করেছেন।’ কি রকম পোষাক? জানতে চাইলে পড়শী বলেন, ‘সবগুলোই সালোয়ার-কামিজ। তবে, সাধারণ নয়, ডিজাইনার ও ফ্যাশনেবল সালোয়ার-কামিজ। ঈদের আগে আরও নতুন ড্রেস প্রাপ্তির সম্ভাবনা আছে।’

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud