April 4, 2026
ঢাকা : সড়ক ও জনপদ বিভাগের (সওজ) সাবেক প্রধান প্রকৌশলী মো. ফজলুল হকের ছেলে এসএম ফাইজুল হকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার দুপুরে দুদকের উপ-পরিচালক মীর্জা জাহিদুল ইসলাম রমনা থানায় এ মামলাটি দায়ের করেন। দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য বিষয়টি নিশ্চিত করেছেন। দুদক সূত্রে জানা গেছে, সওজের সাবেক প্রধান প্রকৌশলীর ছেলের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আসলে দুদক তা আমলে নিয়ে অনুসন্ধানে নামে। পরে তার অর্জিত সম্পদ বিবরণী কমিশনে দাখিল করতে বলা হয়। পরে দাখিলকৃত সম্পদ বিবরণীতে এক কোটি ৬০ লাখ ৮৪ হাজার ৬৬২ টাকা সম্পদের তথ্য গোপনের প্রমাণ পাওয়া যায়। সেই সঙ্গে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনেরও তথ্য পাওয়া যায় তার বিরুদ্ধে। কমিশনে দাখিলকৃত সম্পদ বিবরনীতে তথ্য গোপন ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এ মামলা দায়েরের সিদ্ধান্ত নেওয়া হয়।