পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

ফের মা হচ্ছেন শাকিরা!

Posted on July 22, 2014 | in বিনোদন | by

n_69417_1বিনোদন ডেস্ক: আবার মা হতে যাচ্ছেন শাকিরা। পশ্চিমা গণমাধ্যমগুলোর সুবাদে গোটা দুনিয়াতেই এই খবর রটে গেছে। সব ঠিক থাকলে, আগামী বছরের গোড়ার দিকেই দ্বিতীয় সন্তানের মুখ দেখবেন তিনি। স্প্যানিশ ফুটবলার পিকের সঙ্গে একই ছাদের নিচে থাকছেন শাকিরা। তাদের প্রেমের ফসল হয়ে এসেছে পুত্রসন্তান মিলান। এবারের ব্রাজিল বিশ্বকাপ ফুটবলের সমাপনী অনুষ্ঠানে ছেলেকে নিয়ে মঞ্চে এসেছিলেন শাকিরা। এই অনুষ্ঠানে ‘লা লা লা’ গানটি পরিবেশনের পর থেকেই তার সন্তানসম্ভবা হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়ে। বিশ্বকাপের সমাপনীতে রক্ষণশীল পোশাক পরেই গান পরিবেশন করেন শাকিরা। সাধারণত তিনি মঞ্চে সাহসী পোশাকে উদ্দাম নৃত্যও দেখান তিনি। কলম্বিয়ার বারানকুইল্লাতে বিভিন্ন অনুষ্ঠ‍ানে পারফরমেন্সের সময় খোলামেলা নৃত্য ও গানের জন্য ব্যাপক সাড়া জাগান শাকিরা। ফক্স নিউজ এক প্রতিবেদনে জানায়, ৩৭ বছর বয়সী কলম্বিয়ান এই তারকা এখন তিন মাসের অন্তঃসত্ত্বা। এজন্যই তিনি পোশাকের ব্যাপারে ঝুঁকি নেননি। তবে এ নিয়ে শাকিরা কোনো মন্তব্য করেননি।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud