পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

১৪ দিনের পুলিশ রিমান্ডে নূর হোসেন

Posted on July 21, 2014 | in জাতীয় | by

53a7b0fcb6561-Nur-hossainকলকাতা: কলকাতায় ধৃত নারায়ণগঞ্জে ‘৭ খুনের’ আসামি নূর হোসেনকে ১৪ দিনের পুলিশের হেফাজতে দিল পশ্চিমবঙ্গের উত্তরচব্বিশ পরগনা জেলা আদালত। আগামী ২ আগস্ট তাকে আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। গত ১৪ জুন কলকাতার বাগুইহাটি অঞ্চল থেকে গ্রেপ্তার হন নূর হোসেন। আগের মতোই সোমবারও তিনি জামিনের আবেদন করেন নি। তবে আদালতে প্রবেশ করার সময় নূর হোসেন সাংবাদিকদের বলেন, বাংলাদেশে তার প্রাণের আশঙ্কা ছিল তাই তিনি কলকাতায় পালিয়ে এসেছেন। তিনি আরও জানান, তার ব্যাংকের হিসাব এবং সম্পত্তি তদন্ত করা হলেই বোঝা যাবে তিনি নির্দোষ। নূর হোসেনের সঙ্গে গ্রেপ্তারকৃত খান সুমন গত ৭ জুলাই বিচারপতির কাছে জামিনের আবেদন করলে তা খারিজ হয়ে যায়। নূর হোসেন আদালতে ঢোকার সময় এক প্রশ্নের জবাবে জানান, তার নিজের লোকজন এলে তবেই তিনি জামিনের আবেদন করবেন। আগামী ২ আগস্ট নূর হোসেনসহ এই ঘটনায় গ্রেপ্তার হওয়া অন্য আসামিকেও আদালতে হাজির করা হবে বলে পুলিশের তরফে জানানো হয়েছে।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud