পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

গাজায় মৃত্যু বেড়ে ৫১০, উদ্বিগ্ন ওবামার ফোন

Posted on July 21, 2014 | in আন্তর্জাতিক | by

140708-gaza-fighter-morgue1ডেস্ক রিপোর্ট: ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে আবার ফোন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার। গত তিন দিনে এই নিয়ে দ্বিতীয় বার। ওবামা বলেছেন, গাজার সংঘর্ষ নিয়ে তিনি গভীর উদ্বিগ্ন। সাধারণ প্যালেস্তাইনি নাগরিক ও ইজরায়েলি সেনা, দুই তরফের মৃত্যুতেই তিনি বিচলিত বলে নেতানিয়াহুকে জানিয়েছেন ওবামা। বলেছেন, অবিলম্বে হানাহানি বন্ধের লক্ষ্যে মার্কিন বিদেশসচিব জন কেরি শীঘ্রই কায়রো যাবেন। হোয়াইট হাউসের তরফে এক বিবৃতিতে এই খবর জানানো হয়েছে। দু’পক্ষেরই সাধারণ মানুষের মৃত্যু বন্ধের বিষয়টিতে বিশেষ জোর দিয়েছে আমেরিকা। কারণ গাজায় যুদ্ধের বিরাম নেই। বরং হামাসের সুড়ঙ্গ-সন্ধান করতে গাজার গ-ি ছাড়াল ইজরায়েলি সেনা। আজ সকাল থেকে উত্তরপূর্ব প্যালেস্তাইনের শাজাইয়া প্রদেশে আজ লাগাতার অভিযান চালিয়েছে ইজরায়েলি ডিফেন্স ফোর্স (আইডিএফ)। এই হামলায় অন্তত ৬০ জনের মৃত্যু হয়েছে বলে প্যালেস্তাইনের স্বাস্থ্য মন্ত্রক সূত্রের খবর। ১২ দিনের গাজা সংঘর্ষে আজ ৫১০ ছুঁয়ে ফেলল নিহতের সংখ্যা। আহত প্রায় আড়াই হাজার। ত্রাণশিবিরে ঠাঁই হয়েছে প্রায় ৬১ হাজার ঘরছাড়ার।

  • সূত্র: আনন্দবাজার

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud