পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

গাড়ি পোড়ালে আমরা রামকৃষ্ণ মিশনে বসে থাকব না’

Posted on July 17, 2014 | in রাজনীতি | by

nasim-sm120140320174813ডেস্ক রিপোর্ট : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বিএনপির উদ্দেশে বলেছেন, ‘ঈদের পর আন্দোলন করবেন ভালো। কিন্তু আন্দোলনের নামে গাড়ি পোড়ালে আমরা রামকৃষ্ণ মিশনে বসে থাকব না। ঈদের পরও আমাদের উন্নয়নকাজ চলবে।’ বঙ্গবন্ধু এভিনিউতে সম্মিলিত আওয়ামী সমর্থক জোট আয়োজিত ‘শেখ হাসিনার নেতৃত্বে জাতীয় অর্জন, উন্নয়ন ও বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভায় বৃহস্পতিবার দুপুরে তিনি এ সব কথা বলেন। অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী প্রধান অতিথি ছিলেন। নাসিম বলেন, ‘আমরা বিরোধী দলে থাকতে আন্দোলন করেছি। তখনও সরকার পড়েনি। নির্বাচিত সরকারের বিরুদ্ধে যত আন্দোলনই হোক, লাভ নেই। ১৯৯১, ২০০১ সালের পর আমরাও আন্দোলন করেছি। অনেক প্রাণ ঝরেছে। কিন্তু মেয়াদ শেষ হওয়ার পরেই তারা তত্ত¡াবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেছে।’ তিনি বলেন, ‘আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়েছি। নির্বাচনে ৪০ শতাংশ মানুষ ভোট দিয়েছে। দুনিয়ার কোনো দেশ নেই, যে দেশে বিরোধী দল নির্বাচনে অংশ না নিলে নির্বাচন হবে না। নির্বাচন না হলে দেশ থাইল্যান্ড হতো।’ স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দেশ এগিয়ে যাচ্ছে। খালেদা জিয়া আপনি সব হারিয়েছেন। একূল-ওকূল সব হারিয়েছেন। বিরোধী দলের নেতাও এখন রওশন এরশাদ। প্রস্তুত হোন। ২০১৯ সালে নির্বাচন হবে।’ সম্মিলিত আওয়ামী সমর্থক জোটের সভাপতি আব্দুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন প্রমুখ। মায়া বলেন, ‘শেখ হাসিনাকে এখনও হত্যার চেষ্টা চলছে। ষড়যন্ত্রকারীরা জানে, শেখ হাসিনা বেঁচে থাকলে দেশকে পাকিস্তান বানানো সম্ভব নয়। তাই তারা আইএসআইয়ের টাকা খেয়ে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে ষড়যন্ত্র করছে।’চরম গরীব যাদের ৪০ শতাংশের বাস করছে ভারতে।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud