পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

সায়েদাবাদ বাস টার্মিনাল হ-য-ব-র-ল

Posted on July 17, 2014 | in জাতীয় | by

Bangladesh Country Wide Strikeঢাকা: ঈদ নিয়ে কোনো পরিকল্পনা নেই সায়েদাবাদ বাস টার্মিনালে। অগ্রিম টিকিটও ছাড়া হয়নি। তবে বিচ্ছিন্নভাবে পরিবহন কোম্পানিগুলো টিকিট বিক্রি করছে। এক ধরনের হ-য-ব-র-ল অবস্থা সায়েদাবাদ বাস টার্মিনাল ঘিরে। ঈদ নিয়ে যোগাযোগ মন্ত্রণালয়ের উদ্যোগে একাধিক বৈঠক হলেও সেখানে অনুপস্থিত ছিলেন এ টার্মিনালের নেতারা। সায়েদাবাদ আন্ত:জেলা বাস টার্মিনাল মালিক সমিতির দফতর সম্পাদক হারুন অর রশিদ নিজেই একথা স্বীকার করলেন। বৃহস্পতিবার দুপুরে টার্মিনাল মালিক সমিতির অফিসে কেবল তিনি ও আরেকজন সহ সাধারণ সম্পাদক বসে ছিলেন। হারুন অর রশিদ বলেন, টার্মিনালের শৃঙ্খলা ভেঙ্গে পড়েছে। কেউ নিয়ম মানছেন না। মালিক সমিতি থাকলেও যেন নেই। কমিটি হচ্ছে না অনেকদিন। দেয়ালে টানানো একটি পোস্টার দেখিয়ে তিনি বলেন, পরিবহন মালিক নেতা ও আওয়ামী লীগের নেতা খায়রুল আলম মোল্লা হত্যাকাণ্ডের পর থেকে এ দশা। তিনি জানান, ঈদ নিয়ে আগাম টিকিট ছাড়ার কোনো ঘোষণা তারা দেননি। ঈদে যানজট ব্যাপক হবে, এ আশঙ্কায় গাড়ির শিডিউল ঠিক রাখা সম্ভব হয় না। অগ্রিম টিকিট দিয়ে উল্টো যাত্রীদের সঙ্গে প্রতারণা করতে রাজি নন তারা। আর মালিক সমিতিও প্রস্তুত নয়। সঙ্গে যখন কথা বলছিলেন এই মালিক সমিতি নেতা তখনই বিআরটিএ ভবনে টার্মিনালের শৃঙ্খলায় ভিজিলেন্স টিম গঠনের বৈঠক চলছে। সেই বৈঠকে তারও থাকার কথা । কিন্তু টার্মিনালের কোনো নেতাই ওই বৈঠকে নেই। এ ব্যাপারে হারুন অর রশিদ বলেন, ভিজিলেন্স টিম গঠনের আমন্ত্রণপত্র তারা পেয়েছেন। কিন্তু অবহেলা করে যাওয়া হয়নি। মালিক সমিতির সভাপতিও যাওয়ার কথা বলেননি। তিনি জানান, ২০ রমজানের পর থেকে টার্মিনালে শৃঙ্খলা ও নিরাপত্তার জন্য কিছু উদ্যোগ নেবেন তারা। যাত্রীদের সতর্ক করতে মাইকিং করা হবে। ছিনতাই, মলম পার্টির দৌরাত্ম্যের বিরুদ্ধে এ মাইকিং করা হবে বলেও জানান তিনি। জানা গেছে, সায়েদাবাদ টার্মিনাল থেকে অর্ধশতাধিক পরিবহনের বাস সিলেট, মৌলভীবাজার, কুমিল্লা, চাঁদপুর, চট্রগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, গোপালগঞ্জ, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, ফেনী, নোয়াখালী, হবিগঞ্জ, ব্রাক্ষ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর ও বরিশাল জেলার উদ্দ্যেশ্যে ছেড়ে যায়। ঈদের অগ্রিম টিকিট না ছাড়ার পরও অনেকেই টার্মিনালে ভিড় করছেন ঈদের টিকিট কিনতে। ২৮ ও ২৯ জুলাই ঈদের ছুটি কাটাতে বান্দরবানে যাবেন নাসির উদ্দিন। সায়েদাবাদ সোহাগ বাসের কাউন্টারে এসে টিকিট না পেয়ে ফিরে যাচ্ছেন তিনি। তবে এসি বাস ছাড়া অন্যান্য পরিবহনগুলোর ঈদের দু’তিন দিন আগের টিকিট এখনও পাওয়া যাচ্ছে। দু’একদিন পরে টিকিট নাও পাওয়া যেতে পারে বলে টার্মিনাল সূত্র জানিয়েছে।

….. বাংলানিউজ

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud