পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

দেশে মেসিদের উষ্ণ অভ্যর্থনা

Posted on July 15, 2014 | in খেলাধুলা | by

44bfe62e27f81dcae09992a3712ddc7e-Argentinaবুয়েনস এইরেসের রাস্তায় আর্জেন্টিনা দলকে স্বাগত জানাচ্ছেন হাজারো সমর্থক। ছবি: এএফপিবিশ্বকাপের আগে যে বিমানটি আর্জেন্টিনা দলকে উড়িয়ে নিয়ে এসেছিল ব্রাজিলে, সেটির গায়ে লেখা ছিল, ‘এগিয়ে চলো আর্জেন্টিনা’। ফাইনালের পর ব্রাজিল থেকে যে বিমানটি আবার দেশে ফিরিয়ে নিয়ে এল নীল-সাদাদের, সেটির গায়ে লেখা, ‘ধন্যবাদ আর্জেন্টিনা’। সোমবার দেশের মাটিতে পা রেখেই হাজারো মানুষের উষ্ণ অভ্যর্থনা পেলেন মেসিরা।

প্রিয় দলকে স্বাগত জানাতে বুয়েনস এইরেস বিমানবন্দরের সামনে জমায়েত হয়েছিল হাজারো মানুষ। অধিকাংশের হাতে ছিল জাতীয় পতাকা। করতালি, স্লোগান আর ড্রামের বাদ্য-বাজনায় সবাই স্বাগত জানায় মেসিকে। উত্সাহী সমর্থকদের ভিড় ঠেলে খেলোয়াড়দের বহন করা বাসটি এগিয়ে চলার সময় তাঁদের মুখে অবশ্য ছিল বিষাদ। তীরে এসে তরী ডোবার যাতনা যে একেবারেই মন থেকে মুছে যাওয়ার নয়। তার পরও সমর্থকদের সংবর্ধনা ছুঁয়ে গেছে মেসি-হিগুয়েইনদের। তাঁরা এই অভ্যর্থনার জবাব দিয়েছেন দর্শকদের উদ্দেশে হাত নেড়েই। এরপর আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফসি) কার্যালয়ে খেলোয়াড়দের অভ্যর্থনা জানান দেশটির প্রেসিডেন্ট ক্রিস্টিনা কির্চনার। ম্লান বদনে সবার উদ্দেশে লিওনেল মেসি বললেন, ‘আমাদের স্বাগত জানানোর জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। দেশে বিশ্বকাপ শিরোপা নিয়ে আসতে পারলে খুবই ভালো লাগত। সেটা নিয়ে আপনাদের সঙ্গে উপভোগ করতে পারতাম। নিজেদের সবকিছু উজাড় করে দিয়েছিলাম। তবে শেষ পর্যন্ত আমরা পারিনি।’ এএফপি।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud