April 21, 2026
বিনোদন প্রতিবেদক: নিলয়এদেশের ছোটপর্দার জনপ্রিয় মুখ নিলয়। চলচ্চিত্রেও কাজ করছেন তিনি। সম্প্রতি নিলয় তাঁর ফেসবুক অ্যাকাউন্ট নিয়ে বেশ বিড়ম্বনাতেই আছেন। ফেসবুকে এখন তাঁর নাম শুভ খান। এ প্রসঙ্গে নিলয় বলেন, ‘আমার ফেসবুক অ্যাকাউন্টের নাম নিলয় আলমগীর। কিন্তু দাউদ হোসাইন রনির রচনা ও কৌশিক শংকর দাশের পরিচালনায় শুভ প্রাপ্তি নাটকে অভিনয় করার সময় চরিত্রের প্রয়োজনে আমার ফেসবুক অ্যাকাউন্টের নাম পরিবর্তন করে শুভ খান রাখি। নাটকের শুটিং শেষ হওয়ার পর শুভ খান নামটি আমি পরিবর্তন করতে চাইলে ফেসবুক কর্তৃপক্ষ ৬০ দিন সময় লাগবে বলে জানিয়েছে।’ নিলয় আরও বলেন, ‘নিলয় আলমগীরের পরিবর্তে শুভ খান নাম দেখানোয় ফেসবুক নিয়ে আমাকে অনেক বিড়ম্বনায় পড়তে হচ্ছে। প্রতিদিন আমাকে নানা প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। আমার অনেক ভক্তই জিজ্ঞেস করছেন, এটা ফেক বা ভুয়া অ্যাকাউন্ট কি না! আবার অনেকেই মনে করছেন, আমার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। তাই অনেকেই আমাকে এড়িয়ে যাচ্ছেন। বিষয়টি নিয়ে আমি খুবই বিরক্ত।’ ‘শুভ প্রাপ্তি’ নাটকে মিথিলার বিপরীতে অভিনয় করেছেন নিলয়। নাটকটি ঈদে বাংলাভিশনে প্রচারিত হবে।