পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

ঈদে ছেলেদের ফ্যাশনে পাঞ্জাবী

Posted on July 13, 2014 | in লাইফস্টাইল | by

যে কোন বয়সি পুরুষকে যদি জিজ্ঞেস করা হয় এবার ঈদে কী কিনছেন, প্রায় সকলের কাছ থেকে একই উত্তর পাওয়া যাবে। আর তা হলো পাঞ্জাবী। ঈদে নতুন পাঞ্জাবী না হলে একেবারেই চলে না ছেলেদের। পাঞ্জাবীর পাশাপাশি অনেকে হয়তো শার্ট ও টি শার্ট কিনে থাকেন। কিন্তু ঈদে পাঞ্জাবী অবশ্যই কিনে থাকেন ছেলেরা। তাই এবারের ঈদেও পিছিয়ে নেই কোনো ফ্যাশন হাউজ এবং ফ্যাশন হাউজ বাদেও বেশ কিছু মার্কেটে ছেলেদের ফ্যাশনের কথা মাথায় রেখে শুরু হয়ে গিয়েছে ঈদের কালেকশনের কেনাবেচা। চলুন তবে দেখে নেয়া যাক এবারের ঈদে ছেলেদের ফ্যাশনেবল পাঞ্জাবী।

গরম এবং বৃষ্টি দুটোর কথাই মাথায় রেখে এবারের ঈদে পাঞ্জাবীর কাপড়ে এসেছে ভিন্নতা। প্রতিবারের মতোই নতুন সব ডিজাইনের পাঞ্জাবী দেখা যাচ্ছে সব স্থানেই। বর্ষার ম্যাড়ম্যাড়ে আবহাওয়াকে দূর করতেই যেন রঙিন সব কাপড় ব্যবহার করা হচ্ছে পাঞ্জাবীতে। লাল, খয়েরি, কমলা, নীল, কালো, সাদা, ছাই, হালকা সবুজ বেগুনি ইত্যাদি রঙের পাঞ্জাবি পাওয়া যাচ্ছে সকল মার্কেটে। এবং এই সকল আধুনিক কাটছাঁটের পাঞ্জাবির দাম নির্ভর করছে এর কারুকাজের উপর। এবারের ঈদের পাঞ্জাবির কাপড়ের মধ্যে রয়েছে খাদি, মটকা, সুতি, রাজশাহী সিল্ক, আদি মহিশুর সিল্ক, অ্যান্ডি সিল্ক, প্রিন্স সামসী, কুশান, কাসিস, খানশা, শাহজাদা আদি, জয়শ্রী সিল্ক, অ্যান্ডি কটন, ইন্ডিয়ান সিল্ক, জাপানি ইউনিটিকা, তসর, সামু সিল্ক, ধুতিয়ান, ইন্ডিয়ান চিকেনসহ আরও নানা ধরণের কাপড়। কাপড় এবং কারুকাজের ওপর নির্ভর করে এইসকল পাঞ্জাবী বিক্রি হচ্ছে ৭০০ থেকে ৫/৬ হাজার টাকার মধ্যে।

ঢাকার অন্যতম বড় পাঞ্জাবির বাজার পীর ইয়ামেনি মার্কেট। এছাড়া রয়েছে নিউ মার্কেট, এলিফ্যান্ট রোড মার্কেট, মালিবাগ, মৌচাক, সদরঘাট, গুলিস্তানসহ নানা ব্র্যান্ডের ফ্যাশন হাউজগুলোর শোরুমে পাওয়া যাচ্ছে পাঞ্জাবী। ব্রান্ডধারী পোশাকের শো’রুমগুলোর মধ্যে রয়েছে কে-ক্র্যাফট, সাদাকালো, অঞ্জন’স, বাংলার মেলা, রঙ, স্বদেশী, দেশি দশ, ওটু, লুবনান, আর্টিস্টি, লা রিভ, ফ্রিল্যান্ড, ইয়েলো, মনসুন রেইন, ক্যাটস আই, স্মার্টেক্স, প্লাস পয়েন্ট, , আজিজ সুপার মার্কেটের ফেরীওয়ালা, নিত্যউপহার, তারা মার্কা, আব্রু, স্বপ্নবাজ, মেঠোপথ, লাল-সাদা-নীল, দেশালসহ আরও অনেক সব দেশি হাউজ।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud