পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

মেসি কী পারবেন?

Posted on July 13, 2014 | in খেলাধুলা | by

944fa9d4db3878ae5fcbb5cee4736fcc-Messi-imageলিওনেল মেসিউপন্যাসটি এখন প্রায় শেষের দিকে। এতক্ষণ পর্যন্ত নায়ক তাঁর নায়কোচিত ব্যাপার-স্যাপারে বুঁদ করে রেখেছেন পাঠকদের। কিন্তু উপন্যাস শেষ হতে যে আরও কয়েক পাতা বাকি। নায়কে বুঁদ হলেও তাঁর শেষ পরিণতি নিয়ে এখনো দ্বিধাদ্বন্দ্বে পাঠকেরা। ওই শেষ কয়েকটি পাতার পরতে পরতে যে রোমাঞ্চ। নায়ক কী পারবেন পাঠকের মুখে হাসি ফোটাতে? উপন্যাসটির সমাপ্তি কী আদৌ আনন্দময় হবে?

এবারের বিশ্বকাপটা লিওনেল মেসির জন্য ঠিক এমনই। তিনি যেন কোনো এক উপন্যাসের নায়ক। এখনো পর্যন্ত সবকিছুই ঠিক। বিশ্বকাপের শিরোপাটা হাতে নিলেও তা হবে উপন্যাসের নিখুঁত পরিসমাপ্তি। বিশ্বের তাবত্ ফুটবলপ্রেমীরই বোধ হয় মেসিকেন্দ্রিক এই গল্পের সুন্দর সমাপ্তি। সেটা হবে সারাজীবন গল্প করে বেড়ানোর মতোই একটা ব্যাপার।
এই জীবনে ফুটবল থেকে সবকিছুই তো পেয়েছেন। চারবার জিতেছেন এই গ্রহের সেরা ফুটবলার হওয়ার বিরল সম্মাননা। ক্লাব বার্সেলোনার হয়ে জিতেছেন সম্ভব-অসম্ভব সব শিরোপাই। কিন্তু তাঁর ট্রফি-কেসটি যেন কিসের অভাবে হাহাকার করে মরছে অনেক দিন ধরেই। আজ রিও ডি জেনিরোর রাতটি মেসির ট্রফি কেসের হাহাকার ঘোচানোর রাত। দেশের জাতীয় অর্জন মেসির জন্যও হয়ে আসবে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার অনুষঙ্গ। মেসি কী পারবেন ডিয়েগা ম্যারাডোনা, পেলে কিংবা জিনেদিন জিদানের মতো বিশ্বকাপ জয়ী হিসেবে নিজেকে ফুটবল ইতিহাসে অমর করে রাখতে?
বিশ্বকাপ ফাইনালকে মেসি তাঁর জীবনের সর্বশ্রেষ্ঠ মুহূর্তে হয়তো বলবেন কাপটা হাতে নেওয়ার পর। কিন্তু এরই মধ্যে তিনি আজকের রাত, আজকের এই মুহূর্তকে তাঁর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে অভিহিত করেছেন, ‘সন্দেহ নেই এটা আমার ও আমাদের জন্য জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত।’ গতকাল বিশ্বকাপ ফাইনালে ভাবনায় তন্ময় হয়েই তাঁর ফেসবুকে এই কথাগুলো লিখেছেন।
স্বপ্নপূরণের পথে পুরো দলের পরিশ্রম আর ত্যাগকে স্মরণ করেছেন মেসি, ‘দলের সবার ত্যাগ আর পরিশ্রমেই আমার বিশ্বকাপ ফাইনালে খেলা সম্ভব হয়েছে। আমার সতীর্থেরা এই বিশ্বকাপের শুরু থেকেই নিজেদের শতভাগ দিয়ে আসছে।’
এর পরপরই মেসি জানিয়েছেন নিজের আশাবাদ, ‘আমি জানি, আমরা জিততে পারব। স্বপ্নপূরণ করতে পারব। আর্জেন্টিনার মানুষই আমাদের এত দূর নিয়ে এসেছে। ফাইনালে আমরা জিততে চাই। জেতাটা অসম্ভব কিছু নয় বলেই আমার বিশ্বাস।’
জার্মানি শক্তিশালী দল। কিন্তু জেতাটা অসম্ভব নয়—হ্যাঁ, আজকের ম্যাচে কিছুটা আন্ডারডগ হলেও আর্জেন্টিনা আজকের ম্যাচটা জেতার আশা ততটুকুই করতে পারে, যতটুকু জার্মানি করবে। জিতলে তা কেবল আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ই হবে না, সার্থক পরিসমাপ্তি ঘটবে একটি চমত্কার উপন্যাসেরও।
আনন্দময় সমাপ্তি কে না চায়! সূত্র: এএফপি।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud