পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

বিমানে কুমির : প্রাণ গেল পাইলটসহ ১৮ যাত্রীর

Posted on July 12, 2014 | in আন্তর্জাতিক | by

crocodile-300x160মধ্য আকাশে কুমিরটি খাঁচা থেকে বের হয়ে আসে। কুমিরকে দেখে দ্রুত ভীতি ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। আতংকে যাত্রীরা দৌড়ে ঢুকে পড়ে বিমানের ককপিটে। ফলে পাইলট বিমানের নিয়ন্ত্রণ হারায়। দুর্ঘটনা ঘটে। বিমান দুর্ঘটনার পর অনুসন্ধানকারীরা এমন তথ্যই প্রকাশ করেছে। শুক্রবার কঙ্গোর একটি অভ্যন্তরীণ ফ্লাইটে খাঁচায় বন্দী যাত্রী হিসেবে নেয়া হচ্ছিল একটি কুমিরকে। বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে আছড়ে পড়ে মাটিতে। এ দুর্ঘটনায় কো পাইলট ক্রিস উইলসনসহ (৩৯) ১৮ জন যাত্রী নিহত হয়েছেন। বিমান দুর্ঘটনার কারণ অনুসন্ধানকারীরা বলছেন, কুমিরটি মাত্র তিন ফুট লম্বা। কিন্তু যাত্রীরা তাকে দেখে আতংকগ্রস্ত হয়ে পড়ে। তারা আসন ছেড়ে ককপিটে চলে যাওয়াতে বিমান তার ভারসাম্য হারায়। নাক নিচু করে সোজা নেমে আসে মাটির দিকে। আলোকিত বাংলাদেশ

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud