April 25, 2026
প্রচলিত কপার টেলিফোন লাইনে প্রতি সেকেন্ডে ১০ গিগাবাইট ডেটা ট্রান্সফারের নতুন রেকর্ড গড়েছেন বেল ল্যাবসের বিজ্ঞানীরা। গবেষণাগারে এক জোড়া ৩০ মিটার লম্বা টেলিফোন তার ব্যবহার করেই ডেটা ট্রান্সফারের নতুর রেকর্ড করেছেন বিজ্ঞানীরা। ওই প্রযুক্তি ব্যবহার করে গবেষণাগারের বাইরেও ১ জিবি ডেটা স্পিড অর্জন করা সম্ভব বরে জানিয়েছে বার্তা সংস্থা বিবিসি। ইন্টারনেট সংযোগের জন্য ব্যয়বহুল ফাইবার অপটিক ব্যবহারও অনেকটা এড়ানো যাবে এই প্রযুক্তিতে। বেল ল্যাবস জানিয়েছে, গবেষণা প্রতিষ্ঠানটির বেলজিয়াম অফিসের বিজ্ঞানীরা ‘XG-Fast’ নামের নতুন এক প্রযুক্তি আবিষ্কার করেন, যা বদৌলতেই ডেটা ট্রান্সফার গতির নতুন রেকর্ড গড়া সম্ভব হয়েছে। ‘XG-Fast’ ৫০০ মেগাহার্টয পর্যন্ত তরঙ্গ ব্যবহার করে, যেখানে এর পূর্বসূরি ‘G.fast’ ১০৬ মেগাহার্টজ পর্যন্ত কাজ করত। তবে ‘XG-Fast’-এর সীমাবদ্ধতা হল কেবল স্বল্পদূরত্বেই কাজ করে এই প্রযুক্তি। ৩০ মিটার দূরত্বে প্রতি সেকেন্ডে ১০ গিগাবাইট ‘ওয়ার ওয়ে ডেটা’ পাঠাতে পারে ‘XG-Fast’। প্রতি সেকেন্ড এক সঙ্গে ১ গিগাবাইট ডেটা আপলোড এবং ১ গিগাবাইট ডেটা ডাউনলোডও করা সম্ভব এই প্রযুক্তিতে। টেলিফোন লাইনে ডেটা ট্রান্সফারের নতুন রেকর্ড গড়লেও প্রতি সেকেন্ডে সর্বোচ্চ ডেটা ট্রান্সফারের কেরল্ডটা এখনও ব্রিটিশ টেলিকমের দখলে। ২০১৩ সালের নভেম্বরেই ফাইবার অপটিক কেবলে প্রতি সেকেন্ড ১ টেরাবাইট ডেটা ট্রান্সপারের রেকর্ড গড়েছিল বিটি।