পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

‘জয় বাংলা যারা বলেনা তারা পাকি¯Íানের এজেন্ট’

Posted on July 11, 2014 | in রাজনীতি | by

sajeeb-wazed-joyসেলিম সোহেল: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্য-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, ‘জয় বাংলা না বলে যারা বাংলাদেশ জিন্দাবাদ বলে তারা পাকি¯Íানের এজেন্ট। তাদের এ দেশ ছেড়ে পাকি¯Íানে চলে যাওয়া উচিত।’ গুলশানের হোটেল লেকশোরে শুক্রবার বিকেলে ‘মুক্তিযুদ্ধের চেতনার আলোকে গণতন্ত্র ও ভবিষৎ বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে মূল বক্তা হিসেবে এ সব কথা বলেন তিনি। সেমিনারটি আয়োজন করে সুচিন্তা ফাউন্ডেশন। জয় বলেন, ‘সংখ্যাগরিষ্ঠের মতামত নিয়ে দেশ চালানোই হলো গণতন্ত্র। গণতন্ত্র মানে সব কিছু সংবিধান এবং আইনের ভিত্তিতে হতে হবে।’ তিনি বলেন, ‘সব বিষয়ে দেশের ৯ কোটি ভোটার এক মত হবে সেটা সম্ভব নয়। সব বিষয়ে দেশের ১৬ কোটি মানুষ একমত হবে সেটাও সম্ভব নয়। ফুটবল খেলাতে যেমন হারজিত আছে রাজনীতিতেও তেমন হারজিত আছে। ক্ষমতা আমাদের হাতে নয়, দেশের জনগণের হাতে। মানুষ যাকে ভোট দেবে সেই ৫ বছর দেশ চালাবে।’ সুচিন্তা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোহাম্মদ এ আরাফাতের সঞ্চালায় সভায় আরও বক্তব্য দেন- সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলী জাকের, শিক্ষাবিদ ড. এ কে আজাদ চৌধুরী, অর্থনীতিবিদ ড. আবুল বারকাত, সাংবাদিক গোলাম সারোয়ার, নিরাপত্তা বিশেøষক মেজর জেনারেল (অব.) আব্দুর রশিদ প্রমুখ।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud