April 26, 2026
ঢাকা: রাষ্ট্রপতি আবদুল হামিদের আমন্ত্রণে বঙ্গভবনে ইফতার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার এ ইফতারের আয়োজন করা হয়। এতে অংশ নেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী, সাবেক রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বিশেষদূত হুসেইন মুহাম্মদ এরশাদ, প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসাইন। এছাড়া এ আয়োজনে আরো উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা, মন্ত্রিপরিষদ সদস্য, জাতীয় সংসদ সদস্য, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধান, কূটনীতিকবৃন্দ, পত্রিকার সম্পাদকগণ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, জেষ্ঠ্য সাংবাদিক, সুশীল সমাজের সদস্য, সামরিক ও বেসামরিক উচ্চ পদের কর্মকর্তারা।