পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

রোবেনের ছেলের কান্না

Posted on July 10, 2014 | in খেলাধুলা | by

2402638_big-lndছেলেকে সান্ত্বনা দিচ্ছেন রোবেন।সব শেষ তখন। ডাচদের আরেকটি বিয়োগান্ত নাটক মঞ্চস্থ হয়েছে সাও পাওলোর অ্যারেনা করিন্থিয়ানসে। চোখের সামনে আর্জেন্টিনার বিপক্ষে টাইব্রেকারে হার—সহ্য করতে পারল না ছয় বছর বয়সী একটি শিশু। মায়ের কোলে হাউমাউ করে কেঁদে উঠল সে। শিশুটি আর কেউ নয়, আরিয়েন রোবেনের বড় ছেলে। গত রাতে যাঁরা খেলে দেখেছেন, ম্যাচ শেষের এই দৃশ্যটি খেয়াল করেছেন নিশ্চয়ই। স্ত্রী বেরনাদিন এইলার্ট ছেলেকে নিয়ে মাঠঘেঁষা গ্যালারিতে খেলা দেখছিলেন। ম্যাচের শেষে রোবেন খেয়াল করলেন, ভীষণ কান্নাকাটি করছে তাঁর ছেলে। বিষণ্ন মনে সেদিকে হেঁটে গেলেন ডাচ ফরোয়ার্ড। খানিকটা সান্ত্বনা দিয়ে ফিরে এলেন মাঠে। তাতেও প্রবোধ মানল না পুত্রের মন! কেবল রোবেন-পুত্র কেন, ডাচদের এই হার যেকোনো সমর্থকের পক্ষেই তো মেনে নেওয়া কঠিন। ডাচদের কাছে বিশ্বকাপ যে আরও একবার কাছে এসেও সরে গেল অনেক দূরেই।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud