পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

একের পর এক মসজিদ ও মাজার গুড়িয়ে দিচ্ছে সন্ত্রাসীরা

Posted on July 7, 2014 | in আন্তর্জাতিক | by

article-0-1F722E4D00000578-719_636x382ইরাকে প্রাচীন শিয়া মসজিদ ও মাজারগুলোর উপর আক্রমণ অব্যাহত রেখেছে সুন্নী পরিচয়দানকারি সন্ত্রাসী চক্র আইসিস। শত শত বছর ধরে ইরাকের বিভিন্ন স্থানে এসব ধর্মীয় উপস্থাপনা, মসজিদ ও মাজার সকল মুসলমানদের জন্যে পবিত্র স্থান এবং তারা সেখানে নামাজ থেকে শুরু করে জেয়ারত করলেও এখন তা বোমা বিস্ফোরণ কিংবা বুল ড্রোজার দিয়ে ভেঙ্গে ফেল আইসিস সন্ত্রাসীরা। গত কয়েকদিনে এপর্যন্ত ১০টি প্রাচীন মাজার ও শিয়া মসজিদ গুড়িয়ে দেয়া হয়েছে। ইরাকের পশ্চিমাঞ্চল এলাকার বিভিন্ন স্থানে আইসিস সন্ত্রাসীরা একের পর এক শিয়া মসজিদ ও মাজারের উপর হামলা চালাচ্ছে। ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর মসুলের নিয়ন্ত্রণ রয়েছে আইসিস সন্ত্রাসীদের হাতে। তাফ আফার শহরের নিয়ন্ত্রণও আইসিস চক্রের হাতে। তারা মুখে ইসলাম প্রতিষ্ঠার কথা বলছে, খিলাফত পুন:প্রতিষ্ঠার কথা বলছে অথচ হামলা চালাচ্ছে মসজিদ ও মাজারে। বোমা বিস্ফোরণে গুড়িয়ে যাচ্ছে মসজিদের গম্বুজ ও মিনারগুলো। কালো ধোঁয়া ছড়িয়ে পড়ছে চার পাশে। সাদা পোশাকে অস্ত্র হাতে নিয়ে আইসিস সন্ত্রাসীরা এসব ধংসযজ্ঞের তদারকি করছে। সুল ও তাল আফার শহরের বাসিন্দারা জানিয়েছেন, আইসিস সন্ত্রাসীরা শিয়া মসজিদ ও মাজার লÿ্য করে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে। আমরা এধরনের ঘটনায় খুবই মর্মাহত। কারণ আমরা যুগ যুগ ধরে এসব ধর্মীয় ঐতিহ্যবাহী মসজিদ ও মাজার জেয়ারত কিংবা ধর্মীয় উৎসবে যোগ দিয়ে আসছি। টাইমস অব ইন্ডিয়াকে মসুলের ৫১ বছর বয়স্ক এক মুসলিø আহমেদ জানান, এসব মসজিদ ও মাজার শহরের পরিচয় বহন করত। অথচ এসব স্থাপনাকে কেন গুড়িয়ে দেয়া হচ্ছে তা আমরা জানি না।

….ডেইলি মেইল

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud