পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

ঈদে শতাধিক প্রেক্ষাগৃহে শাকিব খানের ছবি

Posted on July 7, 2014 | in আন্তর্জাতিক, বিনোদন | by

8ac107dfe73d6bb2a62a0e29e106cc4a-Shakibবিনোদন: এক যুগেরও বেশি সময় ধরে চলচ্চিত্রে অভিনয় করছেন শাকিব খান। এবারই প্রথম প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন জনপ্রিয় এ তারকা অভিনেতা। ঈদে শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে শাকিব খান প্রযোজিত প্রথম ছবি ‘হিরো, দ্য সুপারস্টার’। এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। শাকিব বলেন, ‘আমার প্রযোজিত প্রথম ছবিটি নিয়ে হলমালিকদের আগ্রহ আমাকে মুগ্ধ করেছে। এরই মধ্যে ঢাকা ও ঢাকার বাইরের এক শয়েরও বেশি হলমালিকের সঙ্গে ‘‘হিরো, দ্য সুপারস্টার’’ মুক্তির ব্যাপারে কথাবার্তা চূড়ান্ত হয়েছে। সামনের কয়েক দিনে প্রেক্ষাগৃহের সংখ্যা আরও বাড়বে।’ শাকিবের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসের ব্যানারে নির্মিত ‘হিরো, দ্য সুপারস্টার’ ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। তাঁর বিপরীতে আছেন অপু বিশ্বাস ও ববি। শাকিব বলেন, ‘ছবি প্রযোজনা করার ইচ্ছা অনেক দিন থেকেই ছিল। যেহেতু প্রযোজক হিসেবে এটি আমার প্রথম ছবি, তাই বাজেট নিয়ে কোনো কার্পণ্য করিনি। আমি চাই, দর্শকদের ভালো ছবি উপহার দিতে।’
‘হিরো, দ্য সুপারস্টার’ ছবিটি পরিচালনা করেছেন বদিউল আলম।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud