April 28, 2026
নিজস্ব প্রতিবেদক: ১৪ জুলাই (১৫ রমজান) থেকে ঢাকা থেকে উত্তর ও দক্ষিণবঙ্গে বাসের টিকিট বিক্রি শুরু হবে। রোববার বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের গাবতলী কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের মুখপাত্র মো. সালাউদ্দিন বলেন, ১৪ জুলাই অর্থাত্ ১৫ রমজান সকাল থেকে বাসের আগাম টিকিট বিক্রি শুরু হবে। প্রতিবারের মতো এবারও বাড়তি ভাড়া নেওয়া হবে কি না জানতে চাইলে তিনি বলেন, সরকার নির্ধারিত যে ভাড়া আছে, তা-ই নেওয়া হবে। এর চেয়ে বেশি ভাড়া আদায় করা হবে না। যদি কেউ বেশি ভাড়া নেন, তাহলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।