পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

রেস্তরাঁর বিফ সাসলিক এখন ঘরেই!

Posted on July 4, 2014 | in লাইফস্টাইল | by

সাসলিক খেতে আমরা সবাই দারুন ভালবাসি । বিশেষ করে বাচ্চারাতো খুব মজা করে খায় । আর রোজার সময় ইফতারির টেবিলে অনেকেই সাসলিকটা বেশ পছন্দ করেন । তবে তা সাধারণত হোটেল বা রেস্টুরেন্ট থেকেই কেনা হয়ে থাকে । একটু চেষ্টা করলেই কিন্তু আমরা বাড়িতেই সাসলিক তৈরি করতে পারি । রাঁধুনিরা সাধারণত চিকেন সাসলিক তৈরি করেই অভ্যস্ত। বানাতে সোজা, খেতেও মজাদার। তবে চিকেন সাসলিকের চাইতে অনেক বেশি মজাদার বিফ সাসলিক, আর রেসিপিটাও একদম ভিন্ন। জানতে চান সেই দারুণ রেসিপিটি? আপনাদের জন্য বিফ সাসলিকের দারুন সহজ রেসিপি শ্রাবণী জামান লোপা।

উপকরণ
গরুর মাংস – আধা কেজি ( চারকোনা করে কাটা )beef
দারচিনি গুঁড়া – আধা চা চামচ
এলাচ গুঁড়া – অল্প পরিমান
সাদা গোল মরিচের গুঁড়া – আধা চা চামচ
শুকনা মরিচের গুঁড়া – ১ চা চামচ
আদা বাটা – ১ চা চামচ
রসুন বাটা – আধা চা চামচ
কাঁচা পেপে বাটা – ২ টেবিল চামচ
টমেটো কেচাপ – ২ টেবিল চামচ
জয়ফল , জয়ত্রি গুঁড়া – সামান্য
পেঁয়াজ চারকোনা টুকরা করা – বড় ৩ টি
গাজর/ টমেটো/ক্যাপ্সিকাম ( টুকরা করা )– ২ টি
লবণ – স্বাদ মতো
তেল – ভাজার জন্য
ঘি – ১ টেবিল চামচ
প্রনালি-
-গরুর মাংসের টুকরার সাথে পেঁপে বাটা , আদা বাটা , রসুন বাটা , সব গুঁড়া মশলা , লবণ ও টমেটো কেচাপ দিয়ে মাখিয়ে কমপক্ষে ২ ঘণ্টা ম্যারিনেট করে রাখুন । সারারাত রাখলে সবচাইতে ভালো।
-২ ঘণ্টা পর আগে থেকে পানিতে ভিজিয়ে রাখা কাবাবের কাঠিতে ৫ টুকরা মাংস , ৩ টুকরা গাজর ও ৩ টুকরা পেঁয়াজ দিয়ে গেঁথে নিন ।
-আবার কাবাবের কাঠিগুলো কিছু সময়ের জন্য ফ্রিজে রেখে দিন ।
-বের করে ভালো করে টমেটো কেচআপ মাখিয়ে নিন। প্যানে ঘি ও তেল গরম করে মাঝারি আঁচে কাবাবগুলো ভেজে নিন ।
-চুলার আঁচ অল্প রাখবেন যাতে মাংস ভালভাবে সিদ্ধ হয় । চাইলে ওভেনে ২০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেক করে নিতে পারেন।
-মাংস সিদ্ধ হয়ে গেলে পরিবেশন ডিশে নামিয়ে সস বা চাটনির সাথে পরিবেশন করুন সবার পছন্দ বিফ সাসলিক ।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud