April 20, 2026
ঢাকা: আসন্ন রমজান মাসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন সকাল সাড়ে ১০টা থেকে শুরু হয়ে দুপুর দেড়টায় শেষ হবে। সোমবার ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়। জানা যায়, ডিএসইর অফিসিয়াল সময়সূচিও পরিবর্তন করা হয়েছে। অফিসিয়াল কার্যক্রম চলবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। ঈদের পর আবার স্বাভাবিক সময় সকাল সাড়ে ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত লেনদেন চলবে।